দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 9 ১৭৫ দু’টি উঠে যায়। পরে তিনি এ স্বপ্নের ব্যাখ্যা এভাবে ব্যক্ত করলেন যে, আরবে দু'জন মিথ্যাবাদী নবীর আবির্ভাব হবে। তাদের একজন আসওয়াদ আনাসী এবং মুসাইলামা কায্যাব । (মুসলিম) এর পর মুসাইলামা কায়্যাব নিরাশ হয়ে দেশে ফিরে যায় এবং পরবর্তীতে রাসূল (সাঃ)-এর অসুস্থতার সংবাদ পেয়ে নবুয়তের দাবী করে সে বলে নবুয়তীতে আমাকে মোহাম্মদের অংশীদার করে দেয়া হয়েছে। এ মর্মে রাসূল (সাঃ)-এর কাছে একটি চিঠি লেখে-আল্লাহ্‌ূর রাসূল মুসাইলামার পক্ষ হতে আল্লাহ্র রাসূল মোহাম্মদ (সাঃ)-এর নামে । আপনার উপর শাস্তি বর্ষিত হোক । নবুয়তী আমাকে আপনার শরীক করা হয়েছে । সুতরাং পৃথিবীর অর্ধেক আপনার এবং অর্ধেক আমার । কিন্তু এ বিষয়ে আপনি ইনসাফ করবেন বলে আমি আশাবাদী না । রাসূল (সাঃ) তার পত্রের জবাবে রাসূল (সাঃ) লিখেন-'যে হিদায়েত অনুসরণ করে, তাকে সালাম । এ পৃথিবী মূলতঃ আল্লাহ্‌র । তিনি যাকে ইচ্ছা তাকেই নিজের উত্তরাধিকারী মনোনয়ন করেন। আর মুত্তাক্ীদের পরিণাম অত্যন্ত সাফল্যজনক হয়ে থাকে৷’ মুসায়লামা ব্যতিত তালিহা ইবৃনে খুয়াযূলদও নবুয়তের দাবী করেছিল । গিফতার গোত্রের লোক তার অনুসারী ছিল এবং ওয়াইনা ইবনে হাসান ফেরারী ছিল তার মন্ত্রণাদাতা ৷ পূর্বেই উল্লেখ করা হয়েছে আসওয়াদ আনাসী ইয়ামানীও নবুয়তের দাবী করেছেল। সাজ্জাহ বিনতে হারিসা নামে জনৈক মহিলাও নৰুয়তের দাবী করে এরং আশআস ইব্নে কাইসকে তার মুখপাত্র নিযুক্ত করে। তারপর সে ইসলামের বিরুদ্ধে শক্তি অর্জনের উদ্দেশ্যে মুসায়লামাকে স্বামীরূপে বরণ করে। অথচ আশআদও সাভঙ্জাহকে বিবাহ করার ইচ্ছা পোষণ করত । মুসালামার সাথে বিবাহ হলে সে হতভম্ভ হয়ে পড়ে । এভাবে নারী-পুরুষের মধ্যে এ রোগ বিস্তার লাভ করে বহুলোককে পথভ্রষ্ট করে। রাসূল (সাঃ)-এর ওফাতের পর হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) ইকরিমা ইবনে আবী জাহেলকে মুসালামার বিরুদ্ধে পাঠিয়ে তার পিছনে শুরাহবিল ইবনে হাসানাকে সাহায্যের জন্য প্রেরণ করেন আর ইকরিমাকে বলেন যেন শুরাহবিলের জন্য যেন অপেক্ষা করা হয়। কিন্তু ইকরিমা বিজয়ের মুকুট এককভাবে গ্রহণের জন্য শুরাহবিলের জন্য অপেক্ষা না করেই মুসাইলামাকে আক্রমণ করলে পরাজয় বরণ করে। হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) এ সংবাদে খুবই মর্মাহত এবং অসন্তুষ্ট হন৷ পরবর্তীতে তিনি মুসাইলামার বিরুদ্ধে হযরত www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।