" সাহাবা চরিত 03১৭৪ (রাঃ), (১২) হযরত শুরাহবীল ইব্নে হাসান (রাঃ), (১৩) হযরত আবান ইবনে সাঈদ ইবনুল আস (রাঃ), (১৪) হযরত ওমর বিন খাত্তাব (রাঃ), (১৫) হযরত আমর ইবনুল আস (রাঃ), (১৬) আবু বকর সিদ্দিক (রাঃ), (১৭)' হযরত হানযালা ইব্নে রবীয়া (রাঃ), (১৮) হযরত আমের ইবনে কুহাইরা (রাঃ), (১৯) হযরত আবদুল্লাহ্ ইবৃনে আকরাম (রাঃ), (২০) হযরত আবদুল্লাহ্ ইবনে আবদুল্লাহ্ ইব্নে উবাই (রাঃ), (২১) হযরত উবাই ইব্নে ব্বাব (রাঃ) । ভন্ডনবী মুসালামা হত্যা এবং কোরআন সংকলন রাসূল (সাঃ)-এর ইন্তেকালের পর সুযোগ সন্ধানী ইসলামের শক্রুদল মাথাচড়া দেয়ার সুযোগ পেল যারা স্বয়ং রাসূল (সাঃ)-এর জীবনে বিবিধ উপায়ে ইসলামের বিরোধিতা করত তাদের ধারনা ছিল যে, ইসলামের এ শৃঙ্খলা রাসূল (সাঃ)-এর জীবদ্দশা পর্যন্ত সীমিত তাঁর অবর্তমানে মুসলমানদের এ এঁক্য বিনষ্ট হয়ে যাবে। কিন্তু তারা অল্প দিনের মধ্যে অবগত হল যে রাসূল (সাঃ) যে মাযহাবের ভিত্তি স্থাপন করেছেন, প্রকৃতপক্ষে তা তার ব্যক্তিগত ধর্ম নয়, বরং তা আল্লাহ প্রদত্ত সত্য ধর্ম । এর ভিত্তি স্থাপনে রাসূল (সাঃ) স্বীয় সাহাবীদের মধ্যে যে প্রেরণা দান করেছেন, তা ধ্বংস করার মত নয়৷ সুতরাং রাসূল (সাঃ)-এর পরও তার প্রতিষ্ঠিত ভিত্তি ঠিক সে রকমই সু-দৃঢ় থাকবে। ইতিহাস সাক্ষী দেয় যে রাসূল (সাঃ)-এর পর সুযোগ সন্ধানী ইসলামের শক্রুরা চারদিক থেকে মাথাচড়া দিয়ে উঠেছিল, কিন্তু প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) -এদের অস্তিত্ব নির্মূল করে চিরতরে তাদের ধ্বংস করেন। মুসায়লামা কায্যাবই প্রথম মিথ্যা নবুয়তের দাবীদার, যে রাসূল (সাঃ)-এর জীবিতকালেই হিজরী দশম সনে নবুয়তের দাবী জানায় । একবার বনু হানিফার এক প্রতিনিধি দল ইসলাম গ্রহণের উদ্দেশ্যে রাসূল (সাঃ)-এর খিদমতে উপস্থিত হলে এ দলে মুসাইলামা বিন তামামাও ছিল । সে ইসলাম গ্রহণের কথা উল্লেখ করে বলে-আমি এ শর্তে মুসলমান হতে পারি মুহাম্মদ নিজের পরে আমাকে খলিফা নিযুক্ত করবেন । এ সময় রাসূল (সাঃ)-এর হাতে খেজুরের একটি ডাল দেখিয়ে তাকে বলেন, তুমি যদি ইসলাম গ্রহণের বিনিময়ে এ ডালটিও চাও, আমি তাও তোমাকে দেবনা ৷ এর পর রাসূল (সাঃ) বললেন, আমি দেখতে পাচ্ছি যে, তুমি সে মিথ্যাবাদী, যার সম্পর্কে ইতিমধ্যে আমাকে স্বপ্নে দেখান হয়েছে। একবার রাসুল (সাঃ) স্বপ্নে হাতে দু'টি কংকন দেখে ভীষণ চিন্তিত হলেন । তাকে ফুঁক দিতে বলা হলে তিনি তাই করলেন, সাথে সাথে কংকন www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।