সাহাবা চরিত 9 ১৭২ সাবিত (রাঃ) বিভিন্ন স্থানে এবং বিভিন্ন ব্যক্তির সাহায্যে কুরআনের বিভিন্ন অংশ একত্রিত করে কিতাবের রূপ দান করেন। হযরত উসমান (রাঃ) স্বীয় খিলাফাতের কালে এর বহু কপি নকল করে বিভিন্ন দেশে প্রেরণ করেন।” বর্তমানে আমাদের কাছে কুরআন মজীদের যে সমস্ত কপি আছে, এটা হযরত উমর (রাঃ)-এর পরামর্শ, হযরত সিদ্দিকে আকবর (রাঃ)-এর আদেশ এবং হযরত যায়েদ ইব্নে সাবিত (রাঃ)-এর নিঃস্বার্থ প্রচেষ্টারই সুফল । এর তরতীব, সূরাসমূহের নাম ইত্যাদি ওহী যোগে আল্লাহ্র পক্ষ হতে রাসূল (সাঃ)-কে অবগত করান হয়েছিল । অত্যন্ত সতর্কতা অবলম্বন করে এ কিতাব নকল করা হয়। মসজিদে নববীতে হাফেযগণের সাহায্য নিয়ে প্রত্যেক নামাযের পর কুরআন নকল করার কাজ সম্পন্ন করা হত । কিতাব পূর্ণ হওয়ার পর হযরত সিদ্দিকে আকবর (রাঃ) এটা রাষ্ট্রীয় ট্রেজারীতে সংরক্ষণ করেন । তাঁর পর এটা হযরত উমর (রাঃ)-এর হিফাযতে আসে । এর পর হযরত উসমান (রাঃ) এর বহু কপি নকল করে বিভিন্ন দেশে প্রেরণ করেন। ওহী লিখার কাজে সাহাবায়ে কিরামের অবদান ইসলাম আল্লাহ্র মনোনীত একমাত্র দ্বীন । অন্যান্য ধর্মের মত ইসলাম শুধু অনুষ্ঠান সর্বস্ব ধর্ম নয়। এর যাবতীয় কিছু সত্য ও ইতিহাস নির্ভর ৷ বনোয়াট বা কল্পনা প্রসূৃত কোন কিছু সৃষ্ট বা তাঁর কথিত বাণী নয় তার সত্যতা ও বাস্তবতা নিখুঁতভাবে রক্ষিত হয়েছে। এ বাণী সংরক্ষনের জন্যে রাসূল (সাঃ) বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করেন। ওহী নাযিল হলে তিনি সেটাকে নিজে কেবল মুখস্ত রাখতেন না বা অন্যকেও মুখস্ত করাতেন না, কাতিব বা লেখকদের দ্বারা সেটা লিখিয়ে রাখতেন, যাতে সেটার সামান্যতম ভুল বা বিকৃতি না ঘটে । রাসূল (সাঃ) তীর সুযোগ্যতম সাহাবীদের দিতে এ গুরুত্বপূর্ণ কাজটি সমাধা করতেন । একথা সর্বজন বিদিত যে রাসূল (সাঃ) নিজে লিখা-পড়া জানতেন না । যারা এ মহান কাজটি লিখার কাজে নিয়োজিত থাকতেন ভাঁদের বলা হয় কাতিব। কাতিব শব্দের অর্থ লেখক বহু বচন কাতিবীন অর্থাৎ লেখকবৃন্দ । ওহী এককভাবে কারো দ্বারা লিখিত হয়নি। এ মহতী কাজটিতে অনেকেই অংশগ্রহণ করেছেন। তাই ওহী লিখার কাজে নিয়োজিত পৃণ্যাত্্যাগণকে কাতিবীনে ওহী বলা হয়। আর ওহী শব্দের আভিধানিক অর্থ হলঃ আল্লাহ্র এ কালামকে যা অবতীর্ণ করা হয়েছে কোন নবীর উপর ৷ বিভিন্ন সূত্রে অনেক গবেষণার পর ওহী লিখকদের সংখ্যায় ৪০ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।