সাহাবা চরিত 0১৯ সাহাবাদের উচ্চ প্রসংশা করে তাদেরকে হিদায়েতের মানদন্ড বলে ঘোষণা করে, তীদের ঈমান ও আদর্শকে পরবর্তীদের ঈমান আমলের শুদ্ধাশুদ্ধির কষ্টিপাথর রূপে নিণীত করেছে, এটাই শেষ নয়, বরং রাসূল (সাঃ) ও অনুরূপ সুস্পষ্টভাবে সাহাবাদের উচ্চ প্রশংসা করে তাদের আদর্শ অবশ্যই উম্মতকে অনুসরণ করার নির্দেশ প্রদান করেছেন । তাদের সমালোচনা ও স্বকীয়তা বিনষ্ট করার অভিশপ্ত প্রচেষ্টা হতে রাসূল (সাঃ)-এর অনুসারীগণকে বিরত থাকতে সুস্পষ্ট ভাষায় কঠোর ভাবে নির্দেশ প্রদান করেছেন। হযরত উমর (রাঃ) হতে বর্ণিত-একদিন রাসূল (সাঃ) সাহাবাদের অন্তর্বিরোধ সৰ্ম্পকে আল্লাহ্র কাছে জিজ্ঞেস করলে ওহী আসে “মুহাম্মদ! তোমার সাহাবাগণ আমার কাছে আসমানের প্রতীক; যে কেহ তাদের কোন আদর্শ অনুসরণ করবে, সে-সুনিশ্চিত হিদায়াত লাভ করবে ।” রাসূল (সাঃ) ঘোষণা করে বলেন-আমার সাহাবাগণ নক্ষত্র সদৃশ; তাঁদের যে কোন জনের অনুসরণে তোমরা হিদায়াত লাভ করবে। রাসূল (সাঃ) বলেন- আমার উন্মতের মধ্যে একটি আদর্শের অনুসরণেই নিশ্চিত জান্নাত এবং মুক্তি লাভ করবে । সাহাবাদের এ জিজ্ঞাসার উত্তরে তিনি বলেন-যারা আমার উন্মত এবং আমার সাহাবাদের আদর্শে সুপ্রষ্টিত পথে অবিচলিত রয়েছে। (মিশকাত) তিনি আরও বলেন-আমার অর্বতমানে তোমরা আবু বকর ও উমর (রাঃ)-এর অনুসরণ করবে । রাসূল (সাঃ) সাহাবাদের সমালোচনা নিষিদ্ধ করে বলেন, আল্লাহ্র দোহাই দিয়ে বলাঁছ, তোমরা আমার সাহাবাদের সমলোচনা করবে না । মনে রেখ কিছু নয় ৷- (তিরমিযী ; শিফা)। আমার সাহাবাদিগকে তোমরা গালি দেবে না । মনে রাখবে আল্লাহ্র পথে তাদের যে কেহ মুষ্টিমেয় যব দান করেছেন, তোমরা ভুবন ভরা স্বর্ণ, রৌপ্য দান করেও তাদের সে এক মুষ্টি যবের মর্যাদা লাভ করে পারবে না । -( তিরমিযী) এক হাদীসে রাসূল (সাঃ) বলেন- আমার সাহাবাদিগকে কেহ গালমন্দ দিচ্ছে যদি দেখ, তাহলে বল, তোমাদের এ জঘণ্য কাজে আল্লাহ্র লানত হোক । (তিরমিযী) প্রসিদ্ধ সীরাত গ্রন্থ “শিফা” তে বর্ণিত রয়েছে রাসূল (সাঃ) বলেন, আমার সাহাবাদের আলোচনা কালে সংযত থাক । আমার সাহাবাদিগকে যে কেহ্ মন্দ বলবে তার উপর আল্লাহ্ ফেরেশতা এবং বিশ্বমানবের লানত পড়বে, তার কোন www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।