নবম অধ্যায় সাহাবায়ে কিরামের যুগে জ্ঞানচর্চা কুরআনের খিদমত মুরতাদদের শায়েস্তা করা, বিদ্রোহীদের দমন করা এবং মিথ্যা নবীদের খিদমত করা এবং চিরকালের জন্য সুশৃঙ্খলভাবে লিখিত আকারে নকল করে রাখাও ফরয ছিল। অন্যথায় পরবর্তীকালে মতানৈক্য সৃষ্টি হওয়ার সমূহ আশঙ্কা ছিল। অপরাপর কাজের ন্যায় এটাও কোন রকমে কম গুরুত্বপূর্ণ কাজ ছিলনা । কারণ বহু হাফেয রাসূল (সাঃ)-এর যুগেই ইন্তিকাল করেন। তারপর বার শত হাফেয শুধু ইয়ামামার যুদ্ধেই শাহাদতবরণ করেন । তখন পর্যন্ত অনেকের কাছে আংশিকভাবে কুরআন লিখিত ছিল। আবার কেহ কেহ পূর্ণ হাফেয ছিলেন। রাসূল (সাঃ) এ প্রয়োজনের দিকে কোন সময় ইঙ্গিত করেননি । কিন্তু সিদ্দিকে আকবর (রাঃ)-এর খিলাফতের যুগে বিশেষত ইয়ামামার যুদ্ধের পর সর্বপ্রথম হযরত উমর (রাঃ) হযরত আবু বকর সিদ্দিক (রাঃ)-এর খিদমতে অনুরোধ জ্ঞাপন করেন যে কুরআন পাকের হিফাযত করা হোক! কুরআনের হিফাযত স্বয়ং আল্লাহ্ নিজ দায়িত্বে নিয়াছেন বলে ওয়াদা করেছেন । তাই প্রথমে হযরত সিদ্দিকে আকবর (রাঃ)-বলেছেন-“যে কাজ স্বয়ং রাসূল (সাঃ) করেননি, এটা আমি কিভাবে করতে পারি” কিন্তু পরিস্থিতি গুরুতর দেখে তিনিও এ কাজের গুরুত্ব অনুধাবন করেন। আল্লাহ্ পাক তীর সীনা খুলে দিলেন এবং তিনি পূর্ণ প্রেরণা নিয়ে এ কাজে মনোযোগী হন। অতঃপর তিনি কাতিবে ওহী হযরত যায়েদ ইব্নে সাবিত আনসারী (রাঃ)-কে এ গুরু দায়িত্বে নিযুক্ত করেন । প্রথমে হযরত যায়েদ (রাঃ)-ওষযর পেশ করেন, “যে কাজ স্বয়ং রাসূল (সাঃ) করেননি, আমি কিভাবে এটা পারব ৷” কিন্তু হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) কাজের গুক্লুত্ব বিশ্লেষণ করার পর তিনিও এতে সম্মত হন এবং পূর্ণ উদ্যম নিয়ে এ কাজে মনোযোগী হন । অতঃপর বিভিন্ন স্থান হতে লিখিত অংশসমূহ সংগঘহ করে কিতাবের আকার দান করতে আরম্ভ করেন। আল্লামা ইবনে হাজার আস্কালানী (রাঃ) ফতহুল বারী গ্রন্থে লিখেছেন-“হযরত আবু বকর সিদ্দিক (রাঃ)-এর আদেশে হযরত যায়েদ ইব্নে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।