দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0১৭০ তোমার কোন অবদান থাকবে না । তুমি এ থেকে দায়িত্ব মুক্ত হবে না। এবং তোমার কোন ওজর কবুলও করা হবে না!” হাজ্জাজ হুকুম দিলেন, নিয়ে যাও এবং হত্যা কর ।” সাঈদ দরজা দিয়ে বের হতে গিয়ে হেসে ফেললেন হাজ্জাজের কাছে খবর পৌছে গেল । তাকে ফিরিয়ে আনলেন । জিজ্ঞেস করলেন, হাসলে কেন? “আল্লাহর মোকাবিলায় তোমার দুঃসাহজ এবং তোমার মোকবিলায় আল্লাহ্‌র হুকুম দেখে আমি অবাক হয়েছি ।” হাজ্জাজ হুকুম দিলেন, “যে চামড়ার পর হত্যা করা হবে সেটি বিছিয়ে দাও!” চামড়া বিছান হল । হুকুম হল, এবার হত্যা কর” সাঈদ কিবলার দিকে মুখ করে পড়লেনঃ ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্পাষী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানীফাউ ওয়ামা আনা মিনাল মুশরিকীন, “আমি একাস্তভাবে নিজের মুখ সে সত্ববার দিকে ফিরালাম যিনি পৃথিবী ও আকাশ সৃষ্টি করেছেন এবং আমি মুশরিকদের দলভুক্ত নই ॥” হাজ্জাজ চিৎকার করে ওঠলেন, “ওর মুখ কিব্‌লার দিক থেকে ফিরিয়ে দাও ৷” “সাঈদ বললেন, আইনামা তুওয়ালু ফাছাম্মা ওয়াজহুল্লাহু” যে দিকে মুখ ফেরাও সেদিকেই আছেন আল্লাহ্‌র সত্ত্বা ।” হাজ্জাজ ক্রোধে চিৎকার দলেন, “তাকে জমিনের ওপর উপুড় করে দাও” সাঈদ বললেন, “মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নূয়ীদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ৷” এ জমিন থেকে তোমাদের সৃষ্টি করেছিলাম, এর মধ্যেই তোমাদের ফিরিয়ে নেব, সকলকে এর ভিতর থেকে তোমাদর পুনরায় বের করে আনৰ ৷ হাজ্জাজ হুংকার দিলেনঃ ওকে শিগগির জবাই কর । কিয়ামতে তোমর সাথে দেখা হবে। ‘হে আল্লাহ্‌ আমার পরে আর কোন ব্যক্তিকে হত্যা করার ক্ষমতা যেন তার না থাকে” এরপর জল্লাদের তরবারী তাঁকে দ্বি-খন্ডিত করল । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।