দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ১৬৭ সাহাবীগণ ৷ তিনি ছিলেন বিচক্ষণ ফকীহ । ইলমের বিভিন্ন শাখার বড় বড় ইমামরা তার কাছে আসতেন ফিকহের বিভিন্ন বিষয়ের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য । ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেন $ হাজ্জাজ সাঈদ ইবনে যুবায়েরকে হত্যা করেছে, অথচ সারা পৃথিবীতে এমন এক ব্যক্তি নেই যে তার ইলমের মুক্ষাপেক্ষী নয় । সত্য প্রকাশের ব্যাপারে তিনি ছিলেন নির্ভীক । তিনি সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলতে কুষ্ঠিত হতেন না, এটিই ছিল তার দোষ । এ জন্য রক্তপিপাসু গভর্নর হাজ্জাজ ইবনে ইউসুফ তার রক্তের পিয়াসী হয়ে পড়েন। কুফার গভর্নর প্রসাদে বসে আছেন বনী উমাইয়ার রক্ত পিপাসু গভর্নর হাজ্জাজ ইবনে ইউসুফ ৷ হাজ্জাজ ছিলেন শাহী তখতের চিরায়ত গোলাম ৷ শাসক যা করবেন সবই ঠিক এর বিরুদ্ধে কোন কথা বলা যাবে না। শাসকের জুলুম, জুলুম নয়, বরং প্রজার প্রাপ্য, এর বিরুদ্ধে বলা দন্ডনীয় অপরাধ । এ ছিল জুলুমের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ । রাসূল (সাঃ) বলেন- 8 gl Se SL 3 Ts অৰ্থাতত্যাচারী দালককে উচিত কথা বলছি র্বোতম জিহাদ হাজ্জাজ দরজার দিকে তাকিয়ে আছেন। তাকে খুবই উত্তেজিত দেখাচ্ছে। তিনি কারোর আগমন প্রতীক্ষা করছেন। এমন সময় এক কয়েদীর উদয় হল। হাতে-পায়ে শিকল জড়ানো, গায়ের রং কাল । মাথা ও দাড়ির চুল সাদা । হ'জ্জাজের দু’ চোখ থেকে আগুন জ্বলছে । ত্রচদ্ধ স্বরে জিজ্ঞেস করলেন, “তোমার নাম কি?” “সাঈদ ইবনে যুবায়ের ৷” “না, সাঈদ নয়, শাকী, (অর্থাৎ সৌভাগ্যবান নয়, দুর্ভাগ্য ।) “আমার মা আমার নামের ব্যাপারে তোমার চেয়ে ভাল জানতেন ৷” ‘তোমার মা ছিল দুর্ভাগ্য আর তুমিও দুর্ভাগ্য । “গায়েবের খবর রাখের অন্য কোন সত্তা, তুমি নও। “আমি তোমাকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেব ।” “ আমি যদি একথা বিশ্বাস করতাম, তাহলে তোমাকে আল্লাহ্‌ বলে মেনে নিতাম ৷” www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।