সাহাবা চরিত 0১৬৬ ছিল। প্রত্যেকটিই তার শরীরের সম্মুখভাগে ছিল। তার পিঠে একটি জখমের দাগও বহন করেনি ৷ হযরত যাফরের পর আবদুল্লাহ ইবনে রাওয়াহা ঝাণ্ডা হাতে নিলেন । তিনিও বীর বিক্ৰমে যুদ্ধ করে শহীদ হল । এবার হযরত খালেদ (রাঃ) যুদ্ধের পতাকা হাতে বীরবিক্রমে যুদ্ধ শুরু করলেন। সহীহ বোখারী গ্রন্থে উল্লেখ আছে যে সেদিন হযরত খালেদের হাতে আটখান তরবারি ভেঙে খানখান হয়ে পড়ে৷ কিন্তু এক লাখ সৈন্যের বিরুদ্ধে তিন হাজার সৈন্যের কি যুদ্ধ হবে? খালেদ (রাঃ)-এর বিশেষ কৃতিত্ব ছিল এ যে তিনি শত্রুর কবল থেকে সেনাদলকে বাচিয়ে আনলেন । বাহ্যত এ পরাজিত সেনাবাহিনী মদীনার কাছে পৌছলে নগরবাসিগণ তাদের স্বাগত জানাতে বেরিয়ে এলেন । তখন তারা তাদের সমবেদনা জানাবার পরিবর্তে তাদের চেহারায় ধূলি নিক্ষেপ করলেন এবং বলশেন, “রে-হতভাগ্য পশ্চাদপরসরণকারীর দল! তোরা আল্লাহ্র রাস্তা থেকে ফিরে এসেছিস ৷” এ ঘটনায় রাসূল (সাঃ) অত্যন্ত মর্মাহত হল । হযরত যাফরকে তিনি বিশেষ স্মেহ করতেন তার শাহাদতে তিনি অত্যন্ত ব্যথিত হলেন । রাসূল (সাঃ) মসজিদে গিয়ে শোকার্ত হৃদয়ে বসে রইলেন । এমতাবস্থায় এক ব্যক্তি এসে নিবেদন করলেন যে যাফরের বাড়িল মহিলারা শোকে মুহ্যমান হয়ে উচ্চৈঃস্বরে বিলাপ করছে। হযরত তাদের আহ'জারী ও ক্রন্দন করতে নিষেধ করে পাঠালেন । লোকটি চলে গেলেন এবং ফিরে এসে বললেন, “আমি নিষেধ করলাম, কিন্তু তারা বিরত হয়নি৷” হযরত তীকে পুনরায় পাঠালেন । তিনি পুনরায় গেলেন এবং ফিরে এসে বললেন, “আমাদের কথা কোন কাজেই আসেনি” একথা শুনে রাসূল (সাঃ) নির্দেশ দিলেন যে “যাও তুমি তাদের মুখে মাটি পুরে দাও ।” এ ঘটনা হযরত আয়েশা (রাঃ) থেকে সহীহ বোখারীতে বর্ণিত আছে। সহীহ বোখারীতে বর্ণিত আছে যে হযরত আয়েশা (রাঃ) সে ব্যক্তিকে বলেছিলেন, “আল্লার +=সম! তুমি এরূপ করবে না (অর্থাৎ তাদের মুখে মাটি পুরে দেবে না) কারণ এর দ্বারা রাসূল (সাঃ) মনে কষ্ট শুধু বৃদ্ধি পাবে।” মৃত্যুর মুখোমুখি সত্যের সোচ্চার কণ্ঠ হযরত সাঈদ ইবৃনে যুবায়ের (রাঃ) ছিলেন তাবেয়ীদের মধ্যে শ্রেষ্ঠ ফকীহ ও মুহাদ্দিস । ৩৭ হিজরীতে কুফায় তার জন্ম এবং ইন্তিকাল ৯৪ হিজরীতে । সাহাবদের একটি নির্বাচিত দলের থেকে তিনি হাদীস বর্ণনা করেছেন। তীদের মধ্যে রয়েছেন হযরত আলী ইবনে আবু তালেব (রাঃ) হযরত আবদুল্লাহ (রাঃ) এবং হযরত আবদুল্লাহ ইবনে যুবায়ের (রাঃ) এর ন্যায় শ্রেষ্ঠ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।