দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ১৬৫ কোরবানীর প্রয়োজন ছিল। পরবর্তীকালে উসামার অভিযানে যোগদানের জন্য রাসূল (সাঃ) সমস্ত মুহাজিরদের প্রতি নির্দেশ দান করেন। সে অভিযানেও এ যায়েদ ইবনে হারেসার পুত্র উসামাকে সেনাপতিত্ব দান করা হয়। তখনও জনগণের মধ্যে অনেক আলোচনা-সমালোচনা চলে । তখন রাসূল (সাঃ) বিষয়টি জানতে পেরে এক ভাষণ প্রসঙ্গে বললেন; তোমরা তার পিতাকে সেনাপতি করার সময়ও আপত্তি তুলেছিলে; অথচ নিঃসন্দেহে সে সেনাপতি পদের যোগ্য ছিল।” জগদ্বিখ্যাত হাদীস গ্রন্থ সহীহ বোখারীর ‘“মাগাজী; অধ্যায়ে ‘বা’ছে-উসামা' শিরোনামে এ ঘটনার বিস্তারিত বিবরণ বর্ণিত হয়েছে। দৃশ্যত যদিও এ অভিযান প্রতিশোধমূলক ছিল, কিন্তু যেহেতু ইসলামের সমস্ত যুদ্ধ-বিগ্রহের মূল লক্ষ্যই ছিল ইসলাম; সুতরাং রাসূল (সাঃ) নির্দেশ দিলেন যে সর্বপ্রথম সিরিয়াবাসীদের ইসলামের দাওয়াত দেবে। যদি তারা ইসলাম করুল করে, তবে যুদ্ধের প্রয়োজন নেই । রাসূল (সাঃ) এ নির্দেশও দিলেন যে যেখানে হারেস ইবনে ওমাইর স্বীয় কর্তব্য সম্পাদনে জীবন দান করেছেন, সমবেদনা প্রকাশের নিমিত্ত সেখানে যাবে খোদ রাসূল (সাঃ) সেনাবাহিনীর সাথে সাথে ‘সানিয়াতুল বিদা’ নামক স্থান পর্যন্ত এগিয়ে গেলেন । সাহাবায়ে কিরাম আল্লাহর দরবারে নিরাপত্তা ও বিজয়ের কাতর প্রর্থনা জানালেন। মদীনা থেকে সেনাবাহিনী সিরিয়া অভিমুখে রওয়ানা হল । গুপ্তচর মারফত শুরাহবীল এ খব্রপ্রাপ্ত হল ৷ শুরাহবীল মোকাবিলার জন্য পূর্ব থেকেই প্রায় এক লক্ষ্য সৈন্য প্রস্তুত রেখেছিল। এদিকে রোম সম্রাট হিরাকল স্বয়ং আরব গোত্ৰসমূহের অসংখ্য সৈন্যসহ মা'আব নামক স্থানে অবস্থান করছিল । এটি বলকার অন্তর্গত একটি স্থানের নাম ৷ হযরত যায়েদ বিষয়টি জানতে পেরে মনে করলেন, বিষয়টি সম্পর্কে রাসূল (সাঃ)-এর দরবারে খবর পাঠিয়ে পরবর্তী নির্দেশের অপেক্ষা করা যাক । কিন্তু আবদুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, “আমাদের আসল উদ্দেশ্য বিজয় লাভ নয় বরং শাহাদত লাভ । আর শাহাদত লাভের সুযোগ সর্বাবস্থায়ই মিলতে পারে।” অবশেষে ক্ষুদ্র এ বাহিনীই এগিয়ে গেল এবং এক লাখ সৈন্যের উপর আক্রমণ করল । হযরত যায়েদ (রাঃ) বর্শার আঘাতে শহীদ হলেন । হযরত যাফর (রাঃ) ঝাণ্ডা তুলে নিলেন ৷ প্রথমে তিনি ঘোড়া থেকে নেমে তার ঘোড়ার পা দুটি কেটে ফেললেন । অতঃপর তিনি এমন দুঃসাহসিকতার সাথে যুদ্ধ করতে লাগলেন যে অবশেষে তিনি তরবারির আঘাতে ক্ষতবিক্ষত হয়ে ধরাশায়ী হলেন। হযরত আবদুল্লাহ ইবনে উমর বর্ণনা করেন, আমি যা’ফরের লাশ দেখেছিলাম ৷ তীর দেহে তরবারি এবং বর্শার ৯০টি আঘাত www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।