সাহাবা চরিত 0 ১৬৪ জন্যে আবদুল্লাহ্ কাছে আবেদন করলে সে দোয়া কবুল হয়েছিল । হযরত আবদুল্লাহ ইব্নে মাসউদ (রাঃ) বললেন, যে পর্যন্ত না ওরা মুসলমান হয়েছিল সে পর্যন্ত আমরা কাবার ধারে কাছেও নামায পড়তে পারিনি । হযরত আলী (রাঃ) বলেন, প্রথহ, দিকে সকলেই লুকিয়ে হিযরত করেছিলেন। কিন্তু ওমর হিযরত করার যখন ইচ্ছা করলেন তখন তিনি তীর-তরবারী নিয়ে প্রথমে কাবা শরীফে গেলেন । তার পর খুব ধীর স্থির হয়ে তওয়াফ শেষে নামায পড়ে কাফেরদের আস্তানায় গিয়ে বলেন, যারা নিজের মাতাকে পুত্রহারা, স্ত্রীকে বিধবা এবং সন্তানকে এতিম করতে চায় তারা যেন মক্কার বাইরে গিয়ে আমাকে বাধা দেয়। কাফেরদের বিভিন্ন আস্তানায় একথা জানিয়ে নির্ভিকচিত্তে মদীনার দিকে বলে গেলেন, তখন তাকে বাধা প্রদান করতে সাহস করেনি কোন কাফের । মুতার জিহাদ রাসূল (সাঃ) বুসরাধিপতি কিংবা রোম সম্রাটের নামে এক পত্র পাঠিয়েছিলেন,। আরব ও সিরিয়ার সীমান্ত এলাকাসমূহে যে সমস্ত আরব নেতা বা গোত্রপ্রধান প্রশাসক নিযুক্ত ছিল তাদের একজনের নাম ছিল শুরাহ্বীল ইবনে আমর ৷ সে রোম সম্রাটের অধীনে বল্কা এলাকার প্রশাসক ছিল। হারেস ইবনে ওমাইর (রাঃ) রাসূল (সাঃ)-এর এ পত্র নিয়ে গিয়েছিলেন শুরাহ্বীল রাসূল (সাঃ)-এর পত্রবাহককে হত্যা করল । এর প্রতিশোধ নেয়ার জন্যে হযরত (সাঃ) তিন হাজার সৈন্যের এক বাহিনীকে এক বাহিনীকে সিরিয়া অভিমুখে পাঠালেন। রাসূল (সাঃ)-এর আযাদকৃত ক্রীতদাস যায়েদ-ইবনে হারেসাকে এ বাহিনীর সেনাপতি নিযুক্ত করে রাসূল (সাঃ) নির্দেশ দিলেন, “যদি যায়েদ-ইবনে হারেসা শাহাদাতবরণ করে, তবে যাফর তাইয়্যার সেনাপতি হবে। যদি সে-ও শহীদ হয়, তাহলে আবদুল্লাহ ইবনে রাওয়াহা সেনাপতিত্ব করবে৷” যায়েদ (রাঃ) আযাদকৃত হলেও যেহেতু পূর্বে ক্রীতদাস ছিলেন, হযরত যাফর তাইয়্যার (রাঃ) হযরত আলী (রাঃ)-এর সহোদর ভাই এবং হযরতের বিশেষ প্রিয় ছিলেন, আর আবদুল্লাহ ইবনে রাওয়াহা ছিলেন বিশিষ্ট আনসার ও প্রখ্যাত কবি । অতএব, জনগণ বিস্মিত হলেন যে হ্যরত যাফর তাইয়্যার (রাঃ) ও আবদুল্লাহ ইবনে রাওয়াহার মত খ্যাতনামা ব্যক্তিগণ বর্তমান থাকতে কোন্ ভিত্তিতে যায়েদ (রাঃ)-কে সেনাপতি মনোনীত করা হল ৷ বিষয়টি নিয়ে নগরবাসীর মধ্যে আলোচনা চলতে লাগল । কিন্তু ইসলাম জগতে যে সাধারণ সমতা নিয়ে এসেছে, তা কায়েম করার উদ্দেশ্যেই এ ধরনের ত্যাগ ও www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।