দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ১৬৩ সাথে মিলিত হই । এ কথা বলেই উভয়েই যুদ্ধে লাফিয়ে পড়লেন। এক পর্যায়ে হযরত মুনযির শহীদ হলেন এবং হযরত ওমর ইবনে উমাইয়া হলেন বন্দী । আমেরের মায়ের একটি মানত ছিল গোলাম আযাদ করার । হযরত ইব্নে উমাইয়া সে মানত উপলক্ষে মুক্তি লাভ করেন। ইসলামের গৌরব এ সমস্ত সাহাবীরা । তীদের উদ্দেশ্যে ইসলাম আজ প্রতিষ্ঠিত । তাঁদের কাছে শাহাদাত ব্যতীত আর কোন বস্তুই প্রিয়তর ছিলনা ৷ তারা শহীদ হওয়াকে গৌরব মনে করতেন । দুনিয়াতে আল্লাহ্‌কে খুশি করা ছাড়া আর কোন কাজকেই তাঁরা পছন্দ করতেন না । খাওয়া-পরা সবই যে তারা শুধু আল্লাহ্র খুশির নিমিত্তেই করতেন। নিজের জীবনটি উৎসর্গ করতে তারা সব সময়েই প্রস্তুত হয়ে থাকতেন । বড় এটিই তারা দান করতে সর্বদা প্রস্তুত ছিলেন। হযরত উমায়ের (রাঃ) এর বাণী বদরের যুদ্ধক্ষেত্রে হযরত রাসূল (সাঃ) একটি তাবুতে অবস্থান করে তিনি সাহাবীগণকে বললেন- উঠ, অগ্রসর হও। এঁ জান্নাতের দিকে এগিয়ে চল, যার প্রশস্ততা আসমান-যমীন হতেও অনেক বেশি এবং যা পুণ্যবানের জন্যে তৈরী হয়েছে। হযরত ওমায়ের ইবনে ইলহাম নামে এক সাহাবী রাসূল (সাঃ)-এর কথাগুলো শুনে বলে উঠলেন, চমৎকার । রাসূল (সাঃ) তাঁকে জিজ্ঞেস করলেন, কোন কথায় এটা বললে? তিনি উত্তরে বললেন, ইয়া রসূলুল্লাহ! আমারও ইচ্ছা হচ্ছে এ জান্নাতের মধ্যে থাকতে । রাসূল (সাঃ) বললেন, এর মধ্যে তুমিও থাকবে । একথা শুনে হযরত উমাযের (রাঃ) কটি খেজুর বের করে খেতে খেতে বললেন, এগুলো খাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আবার বললেন, এগুলো কখন শেষ হবে? এতক্ষণ কে অপেক্ষা করবে? একথা বলেই তিনি খেজুরগুলো ফেলে তাঁর আকাংখিত জান্নাতে প্রবেশ করলেন। -(তাবকাত) প্রকৃতপক্ষে তাঁরাই জান্নাতের মূল্য অনুধাবন করতেন । যদি আমাদেরও ঈমান সঠিক হয়ে যায় তাহলে সকল কাজই আমাদের পক্ষে সহজ হয়ে যাবে। হযরত ওমর (রাঃ)-এর হিযরত ইসলামের প্রারম্ভে মুসলমানরা যখন দুর্বল এবং সংখ্যালঘু তখন রাসূল (সাঃ) ইসলামের শক্তি বৃদ্ধির মানসে হযরত ওমরকে মুসলমান করে দেয়ার www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।