সাহাবা চরিত 0 ১৬২ অনুমতি প্রদান করেন তাদের রওয়ানা হওয়ার পূর্বে রাসূল (সাঃ) আমের ইবনে তোফায়েলকে একটি পত্রে ইসলাম গ্রহণের দাওয়াত দিয়েছিলেন । সাহাবীদের এ দলটি যখন মদীনা অতিক্রম করে বীরে মাওলা নামক স্থানে এসে উপনীত হন। তাদের মাঝে দু'জন ব্যক্তি হযরত ওমর ইবৃনে উমাইয়া এবং হযরত মুনযর ইবনে ওমর সকলের উট নিয়ে চরাতে গেলেন এবং হযরত হারাম দু'জন সাথী নিয়ে আমের ইব্নে তোফায়েলের কাছে রাসূল (সাঃ)-এর পত্রটি পৌঁছাতে গেলেন । আমেরের বাড়ির কাছে গিয়ে হযরত হারিস তাঁর সাথীদ্বয়কে বললেন, তোমরা এখানেই অবস্থান কর। আমি আগে গিয়ে দেখি সে আমার সাথে কি ব্যবহার করে। যদি ভাল ব্যবহার করে তাহলে তোমরাও পরে এস । অন্যথায় এখান থেকেই ফিরে যেও কারণ তিন জনের মরার চেয়ে একজনের মরাই যুক্তিসঙ্গত বলে মনে করি । আমের ইবৃনে মালেকের ভাতিজা ছিল আমের ইবনে তোফায়েল । সে ছিল মুসলমান বিদ্বেষী । পত্রটি হযরত হারিস তার হাতে দিলে সে তাঁকে বর্শা দ্বারা এমনভাবে বিদ্ধ করল তৎক্ষণাৎ তিনি শাহাদাত বরণ করলেন। আমের' তার গোত্রীয় লোকদেরকে একত্রে করে আদেশ করল, যাও, এখানকার একটি মুসলমানও যেন জীবিত ফেরত না যায় তোমরা তারই ব্যবস্থা কর, কিন্তু সাহাবীগণ আমের ইবনে মালেকের আশ্রয়ে আছেন বলে তারা দ্বিধাবোধ করতে লাগল । আমেরের বিরাট দলকে মুষ্টিমেয় সাহাবীর সাথে লড়াই করতে হুকুম দিল । বিরাট দলের সাথে অল্প সংখ্যক সাহাবী প্রাণপণ যুদ্ধ করে সকলেই শেষ পর্যন্ত শাহাদাত বরণ করলেন । তাঁদের মাঝে মাত্র জীবিত ছিলেন হযরত কা’ব ইব্নে যায়েদ । তিনি গুরুতর আহত অবস্থায় মরার মত পড়ে রয়েছিলেন। তাই কাফেররা সকলকে মৃত মনে করে যুদ্ধক্ষেত্ৰ ত্যাগ করে চলে যায় । উট চরাতে যে দ্জন সাহাবী গিয়েছিলেন তাঁরা আকাশে দেখলেন শকুন উড়ছে। তারা তখন মনে করলেন নিশ্চয় কোন বিপদাপদ ঘটেছে। খৌজ নিতে এসে দেখলেন, তাঁদের সাথীরা সকলেই শাহাদাত বরণ করেছেন। আর তাদের সাওয়ারীগুলো রক্তমাখা অবস্থায় ঘুরে বেড়াচ্ছে সন্ত্রস্ত অবস্থায় । হযরত ওমর ইব্নে উমাইয়া তাঁর সাথীকে বললেন, চল আমরা ফিরে গিয়ে রাসূল (সাঃ)-কে এ দুঃখ জনক সংবাদ দেই ৷ খবর তো তিনি পাবেনই হযরত মুনযির বললেন । শ্রাহাদাতের সুযোগ ছেড়ে এ স্থান ত্যাগ করতে আমার এখন আর ইচ্ছে হচ্ছে না । এখানে আমার সাথী বন্ধুরা শুয়ে আছেন। চল এগিয়ে গিয়ে আমরাও তাদের www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।