দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ১৮ হিদায়াতের মানদণ্ড রূপে ঘোষণা করা হয়েছে।” প্রথম পর্যায়ের মুহাজির, আনসার এবং তাদের আদর্শে উত্তম রূপে অনুসারীদের প্রতি আল্লাহ্‌ প্রসন্ন রয়েছেন এবং তারও আল্লাহ্র প্রতি প্রসন্ন । সাহাবাদের আদর্শ কিভাবে আল্লাহ্র প্রসন্নতার মানদণ্ড রূপে ঘোষণা করা হয়েছে। আল্লাহ্‌ তাদের প্রতি প্রসমন সু-সংবাদ দেয়া হয়েছে, চিরস্থায়ী জান্নাতের প্রতিশ্রুতি দান করা হয়েছে। “তোমাদেরকে শ্রেষ্ঠতম উন্মতরূপে তৈরী করা হয়েছে। অন্যান্যদের ক্ষেত্রে তোমরাই সাক্ষী নিযুক্ত হবে।” বলাবাহুল্য সাহাবারাই আয়াতে বর্ণিত “শ্রেষ্ঠতম উন্মতের” শ্রেষ্ঠতম নিদর্শন এতে কোন সন্দেহ নাই। (৭) জনসাধারণের জন্য শ্রেষ্ঠতম উম্মত হিসাবেই তোমাদের সৃষ্টি বা আত্ম প্রকাশ” এখানেও বর্ণিত “শ্রেষ্ঠতম উন্মত” এর শ্রেষ্ঠতম নিদর্শন সাহাবাবৃন্দই । (৮) “তারাই হিদায়াতপ্রাপ্ত” সঠিক পথে; আয়াতটিকে সাহাবাদের সম্পর্কেই ঘোষণা করা হয়েছে। স্বয়ং আল্লাহ্‌ তাদেরকে হিদায়াতের সনদ দান করেছেন। (৯) “তীরাই সত্যনিষ্ঠ” (সূরা হাশর) প্রথম দিকে মুহাযির সাহাবাদের গুণাবলী বর্ণনার পর তাদেরকে “সাদিক” বা সত্যনিষ্ঠ বলে আল্লাহ্‌ ঘোষণা করেছেন। (১০) “তারাই সফল মনোরথ” (সুরা হাশর) বাক্যটির প্রথমাংশে আন্সার ও সাহাবাদের প্রশংসা করে আয়াতটিতে আল্লাহ্‌ সফল মনোরথ বলে তাদেরকেই চিহ্নিত করেছেন । সাহাবা (রাঃ)-গণ সমালোচনার উর্ধ্বেঃ পবিত্র কুরআনে সাহাবাদের সম্পর্কে উপরোল্লেখিত ঘোষণা এবং প্রশংসার পর কোন মুসলমানই তাদের সম্বন্ধে বিরূপ ধারণা বা সমালোচনা করতে পারে না । স্বয়ং আল্লাহ্‌ যাদের প্রশংসা করে সততা, হিদায়াত ও ন্যায়নিষ্ঠ প্রভৃতির উপাধী এবং সাক্ষ্য শাহাদত ঘোষণা করেছেন, তাদের সম্বন্ধে বিপরীত ধারণা, সমালোচনা এবং ভাল-মন্দ বিচার করতে যাওয়া সুস্পষ্টতঃ আল্লাহ্র ঘোষণায় অনাস্থা ব্যতিত আর কিছুই নয় এবং বলা বাহুল্য যে, কোন মুসলমানই এ ধরণের অভিশপ্ত ধারণা এবং দুঃসাহস করতে পারে না। রাসূল (সাঃ)-এর দৃষ্টিতে সাহাবায়ে কিরামগণঃ পবিত্র কুরআনে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।