দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ১৬১ যুদ্ধক্ষেত্রে গিয়ে রাসূল (সাঃ)-এর সাথে, দেখা করলেন । ঠিক এ সময়ে একদল কাফের রাসূল (সাঃ)-কে আক্রমণ করতে অগ্রসর হলে রাসূল (সাঃ) বললেন, ‘যে লোক এ লোকদেরকে তারিয়ে দিতে পারবে সে আমার সাথে জান্নাতে যাবে৷’ হযরত ওয়াহাব (রাঃ) একথা শুনে অতিদ্রুত তাদের উপর তরবারির আক্ৰমণ চালাতে লাগলেন এবং এতে কাফেরেরা পালাতে বাধ্য হল। পুনরায় একদল এসে রাসূল (সাঃ)-এর উপর আক্রমণোদ্যত হলে রাসূল (সাঃ) এবারও একই উক্তি করলেন । হযরত ওয়াহাব (রাঃ) এবারও লোকগুলোকে হটিয়ে দিলেন । তৃতীয়বার একই ঘটনার পুনরাবৃত্তি হলে হযরত ওয়াহাব (রাঃ) তাদের সাথে যুদ্ধ করে শাহাদতবরণ করলেন। হযরত সায়াদ ইব্‌নে আবী ওয়াক্কাস (রাঃ) বলেন, হযরত ওয়াহাবকে আমি যেরূপ বীরত্ব প্রদর্শন করতে দেখেছি এমন আর কাউকে দেখিনি । তীর মৃত্যুর সময় আমি রাসূল (সাঃ)-কে হযরত ওয়াহাবের শিয়রে দাড়ান অবস্থায় দেখলাম । তিনি বলেছিলেন, আল্লাহ্‌ তোমার উপর সন্তুষ্ট, আমিও তোমার উপর সন্তুষ্ট । অতঃপর তিনি (সাঃ) তাকে নিজ হাতে দাফন করেন। ওহুদ যুদ্ধে রাসূল (সাঃ) আহত হয়েছিলেন। হযরত ওমর (রাঃ) বলেন, হযরত ওয়াহাবের আত্মত্যাগ দেখে আমি খুবই আশ্চার্যন্বিত হয়েছিলাম, এমন আর কারো ত্যাগে এরূপ হইনি । তার ন্যায় আমল নিয়ে যদি আমি আল্লাহ্র কাছে যেতে পারতাম । -(ইসাবা ও কুরবা) বীরে মাওনার যুদ্ধ একটি সু-প্রসিদ্ধ যুদ্ধ হিসাবে বীরে মাওনাকে ইতিহাসের পাতায় অভিহিত করা হয়। এ যুদ্ধে সত্তরজন সাহাবীর একটি দল শক্র কর্তৃক সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়েছিল । এ দলের সকলেই হাফেযে কোরআন ছিলেন। এ দলকে বলা হত ‘কোরা’ অর্থাৎ কোরআন বিশেষজ্ঞ দল । এ দলের কয়েকজন মুহাজির ব্যতীত আর সকলেই ছিলেন আনসার । এ দলটিকে রাসূল (সাঃ) অতিশয় ভালবাসতেন । কারণ তারা রাতে যিকর এবং কোরআন পাঠ করতেন। তা ছাড়া দিনে তারা রাসূল (সাঃ)-এর নানা কাজ-কর্মে অংশগ্রহণ করতেন। নজদের অধিবাসী আমের ইবনে মালেক দলটিকে তাবলীগ করাবার অজুহাতে নিজ স্থানে নিয়ে গিয়েছিল রাসূল (সাঃ) দ্বিধাবোধ করে বলেছিলেন, আমার ভয় হচ্ছে, না জানি আমার সাহাবীদের কোনরূপ বিপদ ঘটে । কিন্তু এ লোকটি রাসূল (সাঃ)-কে অনেক সান্ত্বনা দেয়ায় অবশেষে তিনি সাহাবীদেরকে তার সাথে যাবার www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।