সাহাবা চরিত 0 ১৬০ হযরত সায়াদ (রাঃ)-এর প্রতি খলিফার অসিয়ত হযরত ওমর (রাঃ) তখন মুসলিম জাহানের খলিফা ৷ ইরাকের যুদ্ধে সেনাপতিত্ব করবার আলোচনায় হযরত সায়াদ ইব্নে আবি ওয়াক্কাসের নাম উল্লেখিত হয়েছিল। তিনি ছিলেন আরবীয়দের অন্যতম । তাই সবাই তীকেই মনোনীত করলে ইরাক যুদ্ধের নেতৃত্ব দেয়া হল । যখন তিনি তার সৈন্যদল নিয়ে কাদেসিয়া আক্রমণ করতে গেলেন, তখন পারস্যের বাদশাহ বিশ্ববিখ্যাত রুস্তমকে তার মোকাবেলা করতে আদেশ দিলেন কিন্তু রুস্তম যুদ্ধে না যাওয়ার জন্যে নানা অজুহাতে বাদশাহকে জানালেন যে, তিনি রাজধানী থেকেই সৈন্যদলকে পরিচালনা করতে পারবেন এবং প্রয়োজনে সৈন্যদলকে সর্বপ্রকার সাহায্য প্রদান করবেন কিন্তু বাদশাহ তার ইচ্ছার বিরুদ্ধে যুদ্ধে যেতে বাধ্য করলেন। হযরত সায়াদ যখন মদীনা থেকে রওয়ানা হন তখন হযরত ওমর (রাঃ) তাঁকে এ অসিয়ত করলেন যে, হে সায়াদ! এ কথায় যেন তুমি ধোকায় না পড় যে তুমি একজন সাহাবী এবং রাসূল (সাঃ)-এর মামা । আল্লাহ্ অপবিত্র দ্বারা অন্য কোন কিছুকে পরিশুদ্ধ করেন না। বরং পবিত্র বস্তু দ্বারা অপবিত্র কে ধৌত করেন। আল্লাহ্ তা'য়ালা বান্দার বন্দেগীই শুধু গ্রহণ করেন । আল্লাহ্র কাছে সকলেই সমান ৷ সকলেই তাঁর বান্দা এবং তিনি সকলেরই প্রভু । তার কাছে থেকে পুরস্কার লাভ করতে হলে তা শুধু একান্তিক গোলামীর সাহায্যেই সম্ভব । প্রতিটি শব্দে রাসূল (সাঃ)-এর আদর্শ অনুসরণ আনুগত্য করাই আমল করার বস্তু । তুমি আমার উপদেশ স্মরণ রাখ যে, তোমাকে একটা কাজের জন্যে পাঠানো হচ্ছে। এর সাফল্য নির্ভর করবে শুধু আল্লাহ্র প্রতি আনুগত্যের উপর । নিজকে এবং নিজের সঙ্গীদিগকে সৌন্দর্য,পবিত্রতা অবলম্বন করতে অভ্যস্ত করবে। আল্লাহ্কে ভয় করবে । দু'টি বস্তুর সাহায্যে একমাত্র আল্লাহ্র ভয় লাভ হয়। আল্লুহর বন্দেগীতে এবং গুনাহ থেকে বেঁচে থাকায় । -(আশহা) এ উপদেশ পাওয়ার পর মনে-প্রাণে তা গ্রহণ করে হযরত সায়াদ (রাঃ) রুস্তমের মোকাবেলায় সৈন্যদের নিয়ে যাত্রা শুরু করেন। ওহুদ যুদ্ধে হযরত ওয়াহাব ইব্নে কাবুসের শাহাদত হযরত ওয়াহাব ইব্নে কাবৃস (রাঃ) ছিলেন একজন গ্রাম্য সাহাবী । তিনি গ্রামে বাস করে ছাগল চরাতেন। একদিন নিজের ছাগলগুলো ভ্রাতুম্পুত্রের ছাগলের সাথে রেখে তিনি মদীনার দিকে চলে গেলেন। সেখানে তিনি জানতে পারলেন যে রাসূল (সাঃ) ওহুদ গমন করেছেন। একথা শুনে তিনি ওহুদের সাহাবা-১১ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।