দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 01১৫৯ হযরত মুসয়াব ইব্নে উমায়েরের শাহাদত পারিবারিক সূত্রেই হযরত মুসযার ইব্নে উমায়ের (রাঃ) ছিলেন সম্পদশালী । তিনি অতি সুখ-স্বচ্ছন্দ ও প্রাচুর্যে প্ৰতিপালিত হয়েছিলেন। তিনি ছিলেন সুন্দর সুঠামদেহি যুবক । পিতা তাকে বহুমূল্যবান পোশাক পরাতেন। সম্পদশালী পরিবারের সম্তান বিধায় জীবনে আরাম-আয়েশ পূর্ণমাত্রাই তিনি ভোগ করেছিলেন। ইসলাম প্রচারে প্রথমেই তিনি বাড়ি থেকে পালিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। এ সংবাদ অবগত হয়ে বাড়ির লোকজন বন্দী করে রাখে। এভাবে কিছুদিন বন্দী অবস্থায় জীবন কাটাতে বাধ্য হন । একদিন সুযোগ পেয়ে পালিয়ে হাবশে হিযরতকারী মুসলমানদের সাথে মিলিত হন। সেখান থেকে ফিরে মদীনায় হিযরত করেন এবং নিতান্ত দারিদ্যের মত জীবন-যাপনে অভ্যাস্ত হয়ে পড়েন। তার এ অবস্থা দর্শনে রাসূল (সাঃ) ব্যথিত হলেন । তিনি উমায়রের গায়ে একটি জীর্ণশীর্ণ চাদর দেখতে পেয়েছিলেন এটি কয়েক জায়ায় ছিন্ন এবং তালি দেয়া ছিল । তার অতীত এবং বর্তমান অবস্থা চিন্তা করে রাসূল (সাঃ)-এর চোখে অশ্রু এসেছিল। ওহুদ যুদ্ধে মুহাজিরদের পতাকা হযরত মুসাইয়াবের হাতে ছিল। যুদ্ধে বিপর্যয় ঘটায় মুসলমানরা যখন ছত্রভঙ্গ হয়ে চারদিকে ছুটাছুটি করেছিলেন তখন তিনি এক জায়গায় পতাকা হাতে অটল হয়ে দাড়িয়েছিলেন। তখন এক কাফেরের কাছে এসে তরবারির আঘাতে তার ডান হাতটি কেটে দেয়, তিনি তখন বাম হাতে পতাকা ধারণ করলে কাফিরটি তার সে হাতটিও কেটে ফেলে। তিনি উভয় বাজু ও বুকের সাহায্যে পতাকাটি চেপে ধরে রাখেন অথচ কোন ক্রমেই পতাকা মাটিতে পড়তে দিলেন না । কাফেরটি তখন তার প্রতি একটি তীর নিক্ষেপ করলে মাটিতে লুটিয়ে পড়া অবস্থায় শাহাদতবরণ করেন । দাফন করবার সময় দেখা গেল তার সাথে একটি চাদর আছে এবং তাও এত ছোট যে তার শরীর ঢাকা যায় না। মাথা ঢাকলে পা খালি থাকে আর পা ঢাকলে মাথা খালি থাকে । এটি দেখে রাসূল (সাঃ) বললেন, চাদর দিয়ে মাথা ঢেকে দাও এবং গাছের পাতা দিয়ে পা ঢেকে দ'9। সীমাহীন সুখে লালিত-পালিত হওয়া সত্বেও তার অন্তিম জীবন ছিল এ রকম । তিনি দুনিয়া চাননি । দুনিয়ার সুখ শান্তি, তার কাম্য ছিলনা । পরকালের, সুখ-শান্তির জন্যে তিনি ব্যাকুল হয়ে ইসলাম গ্রহণ করে কাম্য বস্তু লাভে সমর্থ হয়েছিলেন । যারা সত্যিকার মুসলমান www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।