দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ১৫৮ হযরত আমর ইবনে জুমূহ (রাঃ)-এর আকাঙ্খা হযরত আমর ইবনে জুমূহ (রাঃ) চার পুত্রের জনক এবং তিনি ছিলেন খোঁড়া । তার পুত্রগণ অধিকাংশ সময় হযরত রাসূল (সাঃ)-এর সার্নিধ্যে সময় অতিবাহিত করতেন এবং জিহাদে শরীক হতেন। ওহুদের যুদ্ধে অংশগ্রহণ করার জন্যে হযরত আমর ইবনে জুমূহ (রাঃ)-এর প্রবল বাসনা ছিল। লোকেরা বললেন, আপনি অসমর্থ, হাঁটতে পারেন না, আবার যুদ্ধে যাবেন কি করে? তিনি বললেন, বড়ই দুঃখের কথা যে আমার ছেলেরা জান্নাতে যাবে আর আমি যেতে পারব না। তার স্ত্রী বিদুপ করে বললেন, আমি দেখতে পাচ্ছি যে, আমার স্বামী যুদ্ধ থেকে পালিয়ে এসেছেন । তিনি এ সমস্ত কথা শুনে তরবারী হাতে পবিত্র কাবার দিকে মুখ ফিরিয়ে বললেন, হে আল্লাহ্‌! আমাকে আমার পরিবারের কাছে ফিরিয়ে এনোনা । এরপর তিনি রাসূল (সাঃ)-এর খিদমতে গিয়ে হাযির হয়ে নিজ পরিবার-পরিজনের বাধা-বিপত্তি অতিক্রম করে এবং নিজ ইচ্ছা প্রকাশ করে বললেন, আমি খোঁড়া বলেই পায়ে হেঁটে জার্নাতে যেতে চাই, আপনি আমাকে অনুমতি দিন। রাসূল (সাঃ) বললেন, আল্লাহ্‌ যেহেতু তোমাকে পঙ্গু করেছেন জিহাদে না গেলেই কি ক্ষতি হবে? তিনি পুনরায় নিজের ইচ্ছা ব্যক্ত করলে রাসূল (সাঃ) তাকে অনুমতি প্রদান করলেন জিহাদে শরীক হওয়ার জন্য । হযরত আবু তালহা (রাঃ) বলেন, আমি দেখেছি আমর খুঁড়িয়ে খুঁড়িয়ে যুদ্ধক্ষেত্রে যাওয়ার সময় বলছেন, আল্লাহ্র কসম, আমি জান্নাত লাভের আশা করি। তার এক পুত্রও তার সাথী হলেন। পিতা-পুত্র উভয়ের জিহাদের ময়দানে শাহাদতবরণ করলেন এবং তার স্ত্রী নিজ স্বামী ও পুত্রের লাশ উটের পিঠে করে মদীনায় আনতে চাইলেন কিন্তু উটটি হঠাৎ বসে পড়ল । বহু চেষ্টা করেও উটকে উঠানো আর সম্ভব হলনা । অবশেষে বহু চেষ্টার পর যখন তাকে খাড়া করা হল তখন সে ওহুদের দিকে মুখ করে দাঁড়িয়ে রইল । আমরের স্ত্রী রাসূল (সাঃ)-কে এ ব্যাপারে অবগত করালে তখন রাসূল (সাঃ) বললেন, এরূপ করার জন্য তো উটটিকে হুকুম দেয়া হয়েছে। আমরের অস্তিম ইচ্ছাই পূর্ণ হয়েছে! এরই নাম জান্নাতের আকাংখা আর এটাই আল্লাহ্‌ ও তার রসূলের জন্য প্রকৃত ভালবাসা । এ প্রেমের ঢেউ মৃত্যুর পরও শেষ হয়না । হযরত আমর (রাঃ) জীবনে যা আকাঙ্খা করেছিলেন, এঁকান্তিক ভাবে যা কামনা করেছিলেন, তা সম্পূর্ণরূপে নিজ জীবনে বাস্তবায়িত হয়েছিল। আল্লাহর ইচ্ছায় উউটও তার আকাঙ্খা পূরণে সহায়তা করেছিল। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।