দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ১৫৭ লক্ষ্যে শত্রুদের উপর বীর বিক্ৰমে ঝাঁপিয়ে পড়েছিলেন। রাসূল (সাঃ)-কে যখন তিনি জীবিত অবস্থায় দেখতে পেলেন তখন কি আনন্দ তার মনে প্রাণে! কত আকুল হয়ে কত উদ্ভান্ত হয়ে তিনি ছুটে গেলেন রাসূল (সাঃ)-এর সন্নিকটে । আবার রাসূল (সাঃ)-এর আদেশে তীকে শত্রুর কবল থেকে রক্ষা করার জন্যে নিজের জীবনকে তুচ্ছ করে একাই ঝাঁপিয়ে পড়লেন । তীর এ আত্মত্যাগ, সাহস ও বীরত্ব দেখে আল্লাহ্‌ কতই না প্রশংসা করলেন। সাহাবী জীবনের এটিই ছিল প্রধান প্রধান বৈশিষ্ট্য । তারা সকলেই আল্লাহ্‌ এবং তীর রাসূলের জন্যেই জীবন ধারণ করতেন। নিজেদের স্বার্থের কিংবা দুনিয়ার সুখ-শাস্তির জন্য তারা এক মুহূর্তেও বেঁচে থাকার চিন্তা তাদের মনে কখনো উদয় হয়নি । যে সাহাবী (রাঃ)-কে গোসল দিলেন ফেরেশ্তারা নতুন বিয়ে করার কারণে ওহুদ যুদ্ধে হযরত হানযালা (রাঃ) প্রথম দিকে যোগদান করেননি । নববধূর সাথে রাত যাপন করার এমন সময় হঠাৎ শুনতে পেলেন ওহুদ যুদ্ধে মুসলমানদের শোচনীয় পরাজয় ঘটেছে। এ সংবাদ তিনি আর সহ্য করতে না পেরে নাপাক অবস্থায়ই তলোয়ার হাতে নিয়ে ওহুদ প্রান্তরে অগ্রসর হয়ে সোজা শত্রুদের মধ্যে ঢুকে পড়ে যুদ্ধ করতে করতে অবশেষে শাহাদাতবরণ করেন। শরীর নাপাক থাকলেও বিনা গোসলেই শহীদকে দাফন করা চলে । হযরত হানযালাকে বিনা গোসলেই দাফনের আয়োজন করা হয়। রাসূল (সাঃ) বলেন ফেরেশতাগণ হযরত হানযালাকে গোসল করাচ্ছেন । আর এ কথা তিনি সাহাবী (রাঃ)-গণকেও জানিয়েছিলেন। আবু সাঈদ সায়াদী বললেন, আমি রাসূল (সাঃ)-এর সংবাদ শুনে হযরত হানযালাকে দেখলাম তার চুল থেকে পানি ঝরে পড়ছে। মদীনায় প্রত্যাবর্তনের পর রাসূল (সাঃ) হযরত হানযালার সংবাদ নিয়ে জানতে পারলেন যে, তিনি সেদিন নাপাক আবস্থায় যুদ্ধে গিয়েছিলেন -(কোররা) বীরের উপযুক্ত যুদ্ধের দামামা, জিহাদের ডাক এবং রাসূলের প্রেম তীকে আত্মভোলা করে তুলবে এতে আশ্চর্যের কি আছে? হযরত হানযালা সত্যিকার বীর এবং রাসূল প্রেমিক ছিলেন! তার শিরায় শিরায় শাহাদাতের রক্ত প্রবাহিত হত । যুদ্ধক্ষেত্রে মুসলমানদের বিপর্যয়ে রাসূল (সাঃ) শত্রুর কবলে পড়েছেন- এ সংবাদ পেয়ে তিনি কেমন করে গোসল করার জন্য অপেক্ষা করবেন? একেই বলে রাসূলের প্রতি রাসূল প্রেমিকের ভালবাসা ও সুমহান আত্মত্যাগ । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।