দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ১৫৬ মুসলমানদের পরাজয় বরণ করতে হয়েছিল । একটিমাত্র ভুলের কারণে বিজয়ী মুসলমানরা হঠাৎ চারদিক থেকে অতর্কিত শত্রু কর্তৃক আক্রান্ত হয়ে পরাজিত হয়েছিলেন। এ যুদ্ধে বহু সহাবী শাহাদাত বরণ করেন এবং অনেক সাহাবী যুদ্ধক্ষেত্ৰ থেকে পলায়ন করেছিলেন। এ যুদ্ধে রাসূল (সাঃ) একদল কাফির দ্বারা পরিবেষ্টিত হয়ে পড়লে তখন এ কথাও প্রচার হয়েছিল যে রাসূল (সাঃ) শাহাদাত বরণ করেছেন। এ হৃদয় বিদারক সংবাদের সাহাবীগণ অত্যন্ত চিন্তিত ও বিচলিত অবস্থায় অনেকে ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিক ছুটাছুটি করেন। অনেকেই পলায়নের পথ খুঁজেছিলেন। হযরত আলী (রাঃ) বলেন, রাসূল (সাঃ) যখন আমার চোখের আড়াল হয়ে গেলেন, যখন মুসলমানদেরকে কাফিররা ঘিরে ফেলল, তখন আমি তাঁকে সর্ব প্রথম জীবিতদের মধ্যে অনুসন্ধান করে না পেয়ে আমি শহীদদের কাতারে তাঁকে অনুসন্ধান করে ব্যর্থ হয়ে ভাবলাম, এমনও তো হতে পারে তিনি পলায়ন করেছেন। তাহলে হয়ত আমাদের গুনাহর জন্যে আল্লাহ্‌ তার রাসূলকে উঠিয়ে নিয়েছেন । তখন আমি তরবারি হাতে কাফেরদের মধ্যে ঢুকে পড়ে প্রচন্ডভাবে তাদেরকে আক্রমণ করতে থাকি। আর এ আক্রমণে তারা পিছন হটতে শুরু করে। এমন সময় নজর পড়ল রাসূল (সাঃ)-এর উপর ৷ তাকে দেখতে পেয়ে আমি যারপরনাই আনন্দিত হয়ে অনুসরণ করলাম, আল্লাহ্‌ তাআলা তার ফেরেশতাদের সাহায্যে তার হাবীবকে রক্ষা করেছেন। আমি রাসুল (সাঃ)-এর কাছে যাওয়ার মাথে সাথেই একজন কাফের আমাকে 'আক্রমণ’ করতে আসে। তিনি (সাঃ) তখন আমাকে বললেন, আলী, একে বাধা প্রদান কর । আমি একাই এর সম্মুখীন হলে আমার আক্রমণে পিছু হটতে বাধ্য হল আর কেহ কেহ নিহত হল। অন্য একদল কাফের রাসূল (সাঃ)-কে আক্রমণ করতে অগ্রসর হলে তিনি (সাঃ) এবারও আমাকে বললেন, আলী! এদেরকে প্রতিহত কর । আমি একাই তাদের সম্মুখীন হলে কাফেররা জীবনের মায়ায় পালিয়ে গেল । এমন সময় রাসূল (সাঃ) ওহীপ্রাপ্ত হলেন। হযরত জিব্রাঈল (আঃ) এসে হযরত আলী (রাঃ)-এর বীরত্ব ও সাহায্যের প্রশংসা করলেন তখন রাসূল (সাঃ) বললেন, "নিশ্চয়ই আলী আমার থেকে এবং আমি আলী থেকে ।“ হযরত জিব্রাঈল (আঃ) এ কথা শুনে বললেন এবং আমি আপনাদের উভয় থেকেই । -(কুররাতুল আইন) রাসূল বিহীন জীবনের কোন সার্থকতা নাই । রাসূল (সাঃ) না থাকলে বেঁচে থাকার সার্থকতা কি? এ কথা মনে করে হযরত আলী (রাঃ) শুধু শহীদ হবার www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।