দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 3 ১৫৫ লক্ষ্য পথে পৌঁছার জন্য শহীদ হওয়ার আকুল আকাজ্খায় দুনিয়ায় সকল প্রকার অপমান ও অত্যাচার বরণ করে নেয়ার দৃষ্টান্ত সত্যই বিরল ৷ জিহাদে শুধু যোগদান করেই সাহাবীগণ গাজী নামের গৌরব লাভ করতে চাননি বরং তারা কঠোর যুদ্ধ করে বীর যোদ্ধাদের মোকাবেলা করতে আকাঙ্খা করেছেন। জিহাদে হযরত সায়াদ অংশগ্রহণ করে ক্ষান্ত হননি, তিনি শক্তিশালী যোদ্ধার সাথে যুদ্ধ করতে আকাঙ্খা করেছিলেন। তিনি গাজী হতে চাননি, প্রবলতম শত্রুর সাথে যুদ্ধ করে তিনি শহীদ হতে চেয়েছেন। শুধু তাই নয়, তীর মৃতদেহের উপর অপমান ও অত্যাচার গহণ করে আল্লাহ্‌ প্রেমের অতুলনীয় দৃষ্টান্ত স্থাপনে জগতবাসীর কাছে ধন্য হয়েছেন। এমন অভূতপূর্ব ত্যাগের দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে আর কটি পাওয়া যাবে? যুদ্ধে মুসলিম মহিলাদের প্রথম অংশগ্রহণ যুদ্ধক্ষেত্রে যোদ্ধাদের মনোবল অব্যাহত রাখার এবং সমরসঙ্গীত গাওয়ার জন্য মহিলাদেরকেও যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়ার প্রচলন অরবদের মধ্যে থাকলেও তরা হিজরীতে ওহুদ যুদ্ধেই সর্বপ্রথম মুসলিম মহিলারা অংশগ্রহণ করেছিলেন। ওহুদ ময়দানে কোরায়েশ-কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মুসলমানদের শাহাদত এবং যুদ্ধের তীব্রতার সংবাদ মদীনায় এসে পৌঁছলে মুসলিম মহিলারা তা সহ্য করতে না পেরে অভিলস্বে সেখানে গিয়ে পৌছেন। উম্মুল মুমেনীন হযরত আয়েশা (রাঃ) আহত নবীর মুখমণ্ডল থেকে রক্তের দাগ ধুয়ে দিতেন হযরত সফিয়া বিনতে আবদুল্প মুত্তালিব তার ভাই হযরত হামযা (রাঃ)-এর লাশ দেখে ইন্নালিন্লাহহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করেন এবং তীর জন্য মাগফিরাত কামনা করেন। স্বামী হযরত মুসআব (রাঃ) ইবনে ওমাইরের লাশ দেকে হযরত হামনাহ (রাঃ) বিনতে জাহশ এর মুখ থেকে সহসা চিৎকার বেরিয়ে আসে এবং তিনি অজ্ঞান হয়ে যান । কোন কোন আনসার মহিলা নিজেদের শহীদদের লাশের পাশে বসে পড়েন। সত্যি এটি ছিল এক মর্মান্তিক দৃশ্য; একদিকে দূর দুরাস্ত পর্যন্ত ওহুদ ময়দানে মুসলিম মুজাহিদদের ৭০ টি লাশ বিক্ষিপ্ত পড়েছিল অপরদিকে আহত মুজাহিদরা মাটিতে পড়ে কাতরাচ্ছিলেন আর মহিলারা তাদেরকে পানি পান করাতেন, তাদের জখমে পট্টি বাধতে এবং অন্যান্য পরিচর্যায় ব্যস্ত ছিলেন। ওহুদের যুদ্ধে হ্যরত আলী (রাঃ)-এর বীরত্ব মুসলমানদের ওহুদ যুদ্ধে শোচনীয় পরাজয়ের ইতিহাস পাঠকমাত্রই কিছুনা কিছু অবগত আছেন । রাসূল (সাঃ)-এর শুধুমাত্র একটি আদেশ অমান্যের কারণে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।