অষ্টম অধ্যায় বীরত্ব ও সাহসিকতা এবং মৃত্যুর প্রস্তুতি মানুষের যত চিন্তা-ভাবনা, ভয়, দুর্বলতা সবই বেঁচে থাকার জন্যে । মানুষ যখন মৃত্যুর জন্য প্রস্তুতি গহণ করে তখন তার কোনরূপ দ্বিধা থাকেনা । লক্ষ্য পথে পৌছার জন্য তখন সে সব কিছুই করতে পারে। এ অবস্থায় তার ধন-সম্পদ, লোকজন সব কিছুর প্রতিই বিমুখ হয়ে যায়। এ অবস্থার পরিপ্রেক্ষিতে কবি বলেন, “যে ব্যক্তি জীবনের আশা পরিত্যাগ করে সে যা খুশি তাই বলতে পারে।” দু’জন সাহাবী (রাঃ)-এর আকাংখা হযরত আবদুল্লাহ বিন্ জাহস ওহুদের যুদ্ধে হযরত সায়াদ ইব্নে আবি ওয়া্কাস (রাঃ)-কে বললেন, চল ভাই আমরা একত্রে দোয়া করে। প্রত্যেকেই নিজের প্রয়োজন মোতাবেক দোয়া করে আমীন বলব । এরূপ করলে আমাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনাই অত্যধিক আর দোয়া কবুলের উপযুক্ত সময় এখনই ৷ উভয়ে এক জায়গায় বসে এরূপ সিদ্ধান্তে দোয়া করলেন। হযরত সায়দের আবেদন হে আল্লাহ্, আগামীকাল যুদ্ধে আমার সাথে যুদ্ধ করার জন্যে এমন একজন যোদ্ধা সু-নির্দিষ্ট কর যে আমাকে ভীষণভাবে আক্রমণ করবে আর আমিও ভীষণভাবে তাকে প্রতি আক্রমণ করে পরাজিত ও হত্যা করে এবং তার ধন-সম্পদ আমি গ্রহণ করি। হযরত আবদুল্পুহ ‘আমীন’ বললেন তাঁর দোয়া শুনে। এরপর আবদুল্লাহ্ বিন জাহস (রাঃ) বললেন, হে আল্লাহ! আগামী কাল যুদ্ধে আমার সামনে একজন বীর যোদ্ধাকে উপস্থিত কর যে আমাকে প্রচন্ড আক্রমণ করবে এবং আমিও তাকে অনুরূপ করব । সে যেন আমাকে শহীদ করে নাক, কান কেটে দেয়। সেদিন কিয়ামতে তোমার সামনে উপস্থিত হব, তখন আমাকে জিজ্ঞেস করবে, আবদুল্লাহ! তোমার নাক, কান কেন কাটা কেন? আমি উত্তরে বলব হে আল্লাহ্! তোমার রাস্তায় যুদ্ধ করতে গিয়েই এরূপ হয়েছে। তার দোয়ায় হযরত সায়াদ ‘আমীন’ বললেন । পরের দিন যুদ্ধে উভয়ের দোয়া অনুসারেই তাদের বাসনা পূর্ণ হয়েছিল। -(খামীস) হযরত সায়াদ (রাঃ) বলেন, আবদুল্লাহ্ বিন্ জাহসের দোয়া আমার দোয়ার চেয়ে উত্তম ছিল। তাকে সন্ধ্যার সময় দেখলাম শাহাদাতবরণ অবস্থায় তিনি একস্থানে নাক, কান কাটা অবস্থায় পড়ে আছেন। যুদ্ধে তার হাতের তলোয়ার ভেঙ্গে গেলে রাসূল (সাঃ) তার হাতে একটা গাছের ডাল দিলে এটাই তলোয়ারের মত কাজ করছিল । যুদ্ধের পরেও বহুদিন পর্যন্ত এ ডালটা বর্তমান ছিল এবং শেষ পর্যন্ত বিক্রি হয়েছিল তা দু’শত দিনারে। -(ইসাবা) www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।