সাহাবা চরিত 01১৫২ পরকালের পাথেয় সঞ্চয় কর । হাদীসে উল্লেখিত আছে যে, মানুষ বলে থাকে, আমার সম্পদ, আমার মাল । কিন্তু প্রকৃতপক্ষে এটাই সম্পদ যা সে খেয়ে ফেলে এবং খরচ করে অথবা আল্লাহ্র রাস্তায় সদকা করে আখিরাতের সঞ্চয় করে। তাছাড়া যা কিছু বাকি থাকে তা তো সবই পরের সম্পদ । পরের জন্যেই তুমি জমা করে রেখে যাও । আর একটি হাদীসে আছে, রাসূল (সাঃ) সাহাবী (রাঃ)-গণকে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে নিজের সম্পদের চাইতে নিজের ওয়ারীশ, সম্পদের বেশী ভালবাসঃ?সাহাবীগণ উত্তর দিলেন, ইয়া রাসুলুল্লাহ! এমন কে থাকবে যে নিজের সম্পদের চেয়ে পরের সম্পদকে বেশী ভালবাসে? রাসুলে মাকবুল (সাঃ) বললেন, এটাই শুধু নিজের সম্পদ যা তোমরা খরচ করে পরকালের জন্যে জমা করে যাও । আর যা মৃত্যুর সময় ত্যাগ করে যাও তাই তোমাদের ওয়ারিশগণের সম্পদ ৷ -(মিশকাত) হযরত যাফর ইব্নে আবু তালিবের অবস্থা হযরত যাফর ইবনে আবু তালিব (রাঃ) রাসূল (সাঃ)-এর চাচাত ভাই এবং হযরত আলী (রাঃ)-এর সহোদর ভাই ছিলে এ বংশের সকলেই দানশীলতা, বীরত্ব ও সাহসিকতার জন্যে সু-প্রসিদ্ধ ছিলেন কিন্তু হযরত যাফর বিশেষ করে গরীবদের প্রতি বেশী অনুরক্ত হয়ে ভাল বাসতেন। তিনি কাফেরদের অত্যাচারে অতিষ্ট হয়ে প্রথম হাবশ দেশে হিযরত করলে সেখানেও তার অনুসরণ করে। ফলে হাবশের বাদশাহর কাছে তার পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল । তিনি হাবশ হতে ফিরে মদীনায় হিযরত করেন এবং মুতার জিহাদে শাহাদাত বরণ করেন। তার মুত্যুর পর রাসূল (সাঃ) সমবেদনা প্রকাশার্থে তাঁর বাড়ী গিয়ে তার পুত্রগণকে ডেকে অনেক সান্তনা দান ও উপদেশ প্রদান করেন । হযরত যাফরের পুত্ৰ হযরত আবদুল্লাহ্, হযরত আওয়ান পিতার পদাংক অনুসরণ করেছিলেন। তবে হযরত আবদুল্লাহ্র মধ্যে দানশীলতা বিশেষভাবে সু-প্রসিদ্ধ ছিল বলে তার উপাধি ছিল ‘কুতবুস সাখা’ অর্থাৎ দানশীলতার কুতুব । সাত বছর বয়সে তিনি রাসূল (সাঃ)-এর হাতে বায়াত গ্রহণের সৌভাগ্য লাভ করেন। এক ব্যক্তি হযরত আবদুল্লাহ্ ইবনে যাফরকে দিয়ে হযরত আলী (রাঃ)-এর কাছে সুপারিশ করলেন এতে লোকটির কার্যসাধিত হয়। লোকটি খুশি হয়ে নজরামনা স্বরূপ চল্লিশ হাজার ফেরত দিয়ে বললেন, আমরা নেকী বিক্রয় করিনা । অন্য এক সময় এক স্থান থেকে দু’ হাজার দেহারম তাঁর কাছে নজর স্বরূপ পাঠান হলে তিনি তা সদ্কা করে দিয়েছিলেন। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।