সাহাবা চরিত 9 ১৫১ প্রতিজ্ঞা অনুসারে এ উটটিই তিনি নিতে মনস্থ করলেন। কিনু পরক্ষণেই ভবলেন, গরীব লোকরা খাবে, এত ভাল উট নিলে আমানতের খিয়ানত হবে । তাই বাধ্য হয়ে দূর্বল উটটি আনতে বাধ্য হলাম । লোকটির অবস্থা বুঝতে পেরে আবুযর গিফারী (রাঃ) উপস্থিত লোকদেরকে জিজ্ঞেস করলেন, এমন দু'জন কি কেহ আছেন যারা আল্লাহ্র ওয়াস্তে কিছু কাজ করতে পারেন? তখন দু'ব্যক্তি দাড়ালেন । তখন হযরত আবুষ্র গিফারী (রাঃ) তাদেরকে বললেন, এ উটটি নিয়ে জবাই করে সমান ভাগ করে দিন । এদের প্রত্যেককে যত খানি দিবেন আমাকেও ততখানি দিবেন। লোক দুটি কাজ সমাধা করল । এরপর আবুযর (রাঃ) সোলায়মান গোত্রের লোককে বললেন, যদি তুমি আমার ওসিয়ত ইচ্ছা করে বা ভুলে গিয়ে ভঙ্গ করে থাক তবে ক্ষমা পাবে। লোকটি বললেন, হুযুর ভুলে এরূপ করি নাই । প্রথমে আমি উত্তমটি আনতে চেয়েছিলাম । কিন্তু ভাবলাম, এটা অতি কাজের, আপনার প্রায়ই দরকার হবে, ভেবে রেখে এসেছিলাম । হযরত আবুযর (রাঃ) তখন তাকে জিজ্ঞেস করলেন, আমার এটাই দরকারের দিন, যেদিন আমাকে কবরের ভিতর কীটের আহাররূপে ফেলে দেয়া হবে। -(দুররে মনসুর) । সম্পদের তিনটি অংশীদার ৷ প্রথমতঃ তকদীর, যা ভাল-মন্দ সকল প্রকার সম্পদ কারো অপেক্ষা এবং কাউকে জিজ্ঞেস না করে নিয়ে যায় । দ্বিতীয়তঃ ওয়ারিশ, যারা পিতামাতার জন্যে অপেক্ষা করে এবং তাদের মৃত্যুর সাথে সাথেই সমুদয় মাল-সম্পদ ভাগ করে নিয়ে যায়। তৃতীয়তঃ সম্পদশালী নিজে। যদি শক্তি ও সুযোগ থাকে তাহলে এসকল অংশীদারের মধ্যে তুমি সবচেয়ে শক্তিশালী হয়েও এবং নিজের অংশ নিজে জোর করে খরচ কর । কারণ কখন যে মৃত্যু এসে তোমাকে নিয়ে যাবে তার নিশ্চয়তা নেই । কাজেই মৃত্যুর পূর্বে যত বেশী পার নিজের সম্পদ আল্লাহ্র রাস্তায় খরচ করে পরকালের জন্যে পূণ্য সঞ্চয় কর । তোমার সম্পদ অন্যের অধীনে গেলে তোমাকে আর কে জিজ্ঞেস করবে। কে নিজের ভোগ-বিলাস আমোদ-আহলাদ ত্যাগ করে তোমার কথা স্মরণ করে তোমার মুক্তির জন্য পরিত্যক্ত সম্পদ থেকে আল্লাহ্র রাস্তায় খরচ করবে? তুমি তখন একান্ত অসহায় থাকবে, ওয়ারিশগণের উদাসীনতা দেখে তুমি তাদেরকে কিছুই বলতে পারবে না । তাদের হাত হতে সম্পদ ছিনিয়ে নেয়ার জন্যে তো তুমিত আর কবর হতে উঠে আসতে পারবে না । সুতরাং সময় থাকতে নিজের পাথেয় নিজে ঠিক করে নিজের সম্পদ নিজের হাতে ব্যয় করে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।