সাহাবা চরিত 9 ১৫০ আল্লাহ্র নামে সদকা দিলাম ৷ রাসূল (সাঃ) অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, এটা অত্যন্ত মূল্যবান সম্পদ তাই এটা তুমি তোমার নিজের লোকদের লোককে বন্টন করে দাও । বাগানটি রাসূল (সাঃ)-এর নির্দেশে হযরত তালহা (রাঃ) তার আত্মীয়-স্বজনের মধ্যে ভাগ করে দিয়েছিলেন । -(দুররে মানসুর) ওয়াজ বা কোরআনের নসীহত শুনে বা পাঠকরে আমরাও কখনো কখনো দান করার সিদ্ধান্ত করি। কিন্তু বিশেষ ধরনের কোন সদৃ্কা খয়রাতের কথা উঠলে চিন্তা করতে থাকি কেমন করে একে বাদ দেয়া যায়। যদি একটা পথ আবিষ্কৃত হয় তাতে খুশি হয়ে যাতে জীবনে কিছু খরচ করতে না হয় সে চেষ্টাই করি। তারপর মৃত্যুর পরে আমাদের ধন-সম্পদের যা কিছু হবার তাই হয়। আমরা নিজেরাই এর বিশেষ উপকার পাইনা । কিন্তু সুনামের জন্যে কিংবা বিবাহ-শাদীতে আমরা সুদের বিনিময়ে ধার করে খরচ করতে দ্বিধাবোধ করিনা । শুধু দান-খয়রাত ও সদৃকার বেলায়ই আমাদের যতসব বাধা-বিপত্তি। আমরা তখন টাকা খরচ না করার জন্যে কত মাসয়ালা-মাসায়েল বের করি। হযরত আবুযর গিফারী (রাঃ) এর দানশীলতা তিনি ছিলেন একজন সু-প্রসিদ্ধ ধন-সম্পদ মোহ বিবর্জিত সাহাবী । দুনিয়াতে তার কোন ধন-সম্পদের মোহ ছিলনা এবং সম্পদ কখনো জমা রাখতেন না । কেহ জমা রাখুন এটাও তিনি অপছন্দ করতেন তিনি ত্যাগী প্রকৃতির লোক ছিলেন৷ তিনি সম্পদশালী লোকদের বিরুদ্ধে অবস্থান নিতেন। এ জন্য হযরত ওসমান (রাঃ)-এর আদেশে তিনি রাবাদাহ নামক এক জঙ্গলে এসে বাস করতেন । হযরত আবুযর গিফারী (রাঃ)-এর কয়েকটি উট ছিল। অতি বৃদ্ধ একজন লোক সেগুলো রক্ষণা-বেক্ষণ করতেন । একদিন সোলায়মান গোত্রের এক ব্যক্তি উপস্থিত হয়ে বলল, আমি আপনার খিদমতে থেকে আপনার বৃদ্ধ শ্রাখালের সাহায্য এবং আপনার সেবা করব । হযরত আবুযর গিফারী (রাঃ) বললেন, যে আমার হুকুম মানে সেই আমার সেবাকারী ও বন্ধু। লোকটি বললেন, কিরূপ কাজ করে আমি আপনার সেবা করতে পারি? তিনি বললেন, আমি যখন আমার ধন-সম্পদ খরচ করতে চাই তখন সর্বোৎকৃষ্ট বস্তুকে খরচ * করতে হবে এতে কোন দ্বিধা চলবেনা । লোকটি রাজী হয়ে তার কাছে অবস্থান করতে থাকতে লাগলেন। একদিন জনৈক ব্যক্তি এসে বললেন, হুযুর কিছু গরীব লোক অতি কষ্টে দিনাতিপাত করছে, এদের খাওয়া পরার কোন সঙ্গতি নাই। এ কথা শুনে হযরত আবুযর গিফারী (রাঃ) সোলায়মান গোত্রের লোকটিকে বললেন, একটা উট নিয়ে এস । লোকটি একটি উত্তম ও মোটাতাজা উট দেখতে পেয়ে ভাবলেন এতো অতি কাজের উট । এ দিয়ে মনিবের কাজ সমাধা হবে। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।