সাহাবা চরিত 01১৪৯ উন্মে কুলসুম (রাঃ) শুনে অত্যন্ত উদগ্রীব হয়ে বললেন, আপনার আদেশ পেলে আমি এখনই তৈরী হয়ে নিচ্ছি। হ্যরত ওমর (রাঃ) বললেন, দেরী নয়, এখনই তৈরী হয়ে নাও । আর প্রসবের সময় যা দরকার তাও সাথে নিতে ভুলনা । তারা আবশ্যকীয় সকল জিনিস পত্র সাথে নিয়ে রওয়ানা হলেন। হযরত ওমর (রাঃ) তার পিছনে পিছনে হেঁটে তাবুর কাছে গিয়ে হযরত উম্মে কুলসুম তাবুর ভিতরে যেতে বললেন । হযরত ওমর(রাঃ) নিজে রায্না শুরু করলেন। এ সময় মহিলার প্রসব সম্পন্ন হয়ে গেল । ভিতর থেকে হযরত উম্মে কুলসুম হযরত ওমর (রাঃ)-কে ডেকে বললেন, আমীরুল মুমেনীন! সুসংবাদ দিন আপনার বন্ধুর ছেলে হয়েছে । আমিরুল মুমেনীন কথাটি লোকটি শুনে অত্যন্ত ভীত হলে হযরত ওমর (রাঃ) তখন বললেন, ভয়ের কিছু নেই । এ নাও, হাড়িটা প্রসূতিকে এ থেকে খাবার খেতে দাও । হযরত ওমর (রাঃ) এ লোকটিকে হাড়ি থেকে খাবার খেতে বললেন সমস্ত রাত তুমি জেগে কাটিয়েছ। এখন শুয়ে পড় । আমার কাছে কাল সকালে এস । তোমার একটা ব্যবস্থা করে দেব । বর্তমান কালের রাষ্ট্রনায়কগণ তো দূরের কথা, মামুলি ধরণের যে ধনী কয়জন আছেন-যে নিজের স্ত্রীকে নিয়ে দূরবর্তী কোন স্থানে একজন অসহায়া দরিদ্র স্ত্রীলোকের প্রসবে সাহায্য করতে যাবে? এমন কয়জন দয়ালুই বা পাওয়া যাবে যে, নিজের বাড়ী থেকে চাল-আটা বহন করে নিয়ে একজন অজানা মুসাফিরকে নিজ হাতে খাবার পরিবেশন করবে? মালদারের কথা বাদ দিয়ে কয়জন দিনদার পাওয়া যাবে যে, এতটুকু ত্যাগ এবং কষ্ট স্বীকার করবে? তাদের শুধু কথা নয়, তাদের জীবনাদর্শ কিছুটা অনুসরণ করা আমাদের একাসন্তভাবেই প্রয়োজন । হযরত আবু তালহার বাগান দান মদীনায় তখন সকলের চেয়ে বেশী বাগান ছিল আবু তালহা আনসারী (রাঃ)-এর ৷ বীরেহা নামের একটি অতি সুন্দর বাগানকে তিনি ভালবাসতেন ! মসজিদে নববীর সন্নিকটে এ বাগানটি ছিল এবং তাতে প্রচুর পানি ছিল! হযরত রাসূল (সাঃ)-এর উপর যখন এ আয়াতটি অবতীর্ণ হল-“যে পর্যন্ত তুমি তোমার প্রিয় বস্তু (আল্লাহ্র জন্যে) খরচ করতে না পারবে সে পর্যন্ত তোমরা নেকী লাভ করতে পারব না!” এ সময় আবু তালহা (রাঃ) রাসূল (সাঃ)-এর কাছে এসে বললেন, হে আল্লাহ্র রাসূল (সাঃ) আমার বীরেহা বাগানটি আমার সকল বস্তুর থেকে উত্তম । আল্লাহ্ প্রিয়তম বস্তুই চান । কাজেই বীরেহা বাগানটি আমি www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।