সাহাবা চরিত 0 ১৪৮ অদ্ভূত সহানুভূতি হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, এক ব্যক্তি কোন এক সাহাবী (রাঃ)-কে বকরীর মাথা হাদিয়া স্বরূপ উপহার দিলে তিনি তা তীর এক সাথী ভাইকে দিয়ে দিলেন। কারণ তার ভাইয়ের ছিল অনেক লোক এবং অভাবগ্রস্থ । উপহার পেয়ে এ সাথী ভাইয়ের আবার আর একজনের কথা মনে হলে তিনি বকরীর এ মাথাটি ভার নিকট পাঠিয়ে দিলেন। তিনিও তা আবার অন্য একজনের নিকট পাঠিয়ে দিলেন এবং এভাবে সাত বাড়ি পর্যন্ত মাথাটি অতিক্রম করে প্রথম ব্যক্তির কাছে আবারও ফিরে আসে । অপরের অভাবকে প্রত্যেকেই নিজের অভাবের চেয়ে বেশি মনে করে হাদিয়া ফিরিয়ে দিলেন। একেই বলে ইসার । সাহাবায়ে কিরামের প্রায় প্রতিটি কাজেই ইসারের উদাহরণ দেখা যায় এবং তারা প্রায় সকলেই দরিদ্র ছিলেন তারা নিজের অভাবকে অপরের অভাবের তুলনায় সামান্যই মনে করতেন । হযরত ওমর (রাঃ) এক মুসাফিরকে সাহায্য প্রদান হযরত ওমর (রাঃ) খিলাফত যুগে প্রায় রাতেই ছদ্ববেশে এলাকা ভ্রমণ করে জন সাধারণের অবস্থা পর্যবেক্ষণ করতেন একদিন ভ্রমণ করতে করতে এক ময়দানে একটি তাবু দেখতে পেলেন। এ স্থানে তীরুটি ইতিপূর্বে ছিলনা । তাবুর ভিতর কার জানি কাতর ধনি শোনা যাচ্ছে। লোকটিকে তিনি জিজ্ঞেস করলেন, তুমি কে? লোকটি উত্তর দিল; আমি মুসাফির, গ্রামে থাকি খলিফার কাছে নিজের দুঃখ-অভাব জানতে এসেছি দেখি সাহায্য পাওয়া যায় কিনা? হযরত ওমর (রাঃ) বললেন, তাবুর ভিতর হতে কিসের শব্দ আসছে? লোকটি বলল, শুনে কি হবে তোমার? বরং তুমি তোমার নিজের কাজে যাও । হযরত ওমর (রাঃ) বললেন, না, বল । কার যেন কষ্ট হচ্ছে! লোকটি বলল, হ্যা, আমার স্ত্রীর প্রসব ব্যথা শুরু হয়েছে। হযরত ওমর (রাঃ) জিজ্ঞেস করলেন, তার কাছে কি অন্য কোন স্ত্রীলোক আছে? লোকটি বলল, না, আর কেহ নেই । একথা শোনার পর হযরত ওমর (রাঃ) সেখান থেকে সোজা বাড়ি ফিরে স্ত্রী উম্মে কুলসুমকে বললেন, একটা বড় রকমের সওয়াবের কাজ ঠিক করে তোমাকে সাথে নিতে এসেছি । এক্ষুণি চল । তিনি জিজ্ঞেস করলেন, কি কাজ বলবেন কিঃ? হযরত ওমর (রাঃ) বললেন, গ্বামের একটি অতি দর্ন্দ্র স্ত্রীলোক ময়দানে পড়ে প্রসাব-ব্যথায় কষ্ট পাচ্ছে । তার সাথে কোন স্ত্রীলোক নেই ৷ হযরত www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।