সাহাবা চরিত 0 ১৪৭ হামযা (রাঃ)-কে দেখার জন্যে অনুমতি দিলে নিজের শহীদ ভাইকে দেখে ‘ইন্না লিল্লাহ পাঠ করে দোয়া করলেন । অন্য এক হাদীসে উল্লেখ রয়েছে যে, ওছুদের যুদ্ধক্ষেত্রে শহীদদের মৃতদেহ যেখানে ছিল সেখানে এক স্ত্রীলোক অতি দ্রুত আসতে দেখে রাসূল (সাঃ) সাহাবী (রাঃ)-গণকে বললেন, “দেখ একজন স্ত্রীলোক আসছে । এদিকে আসতে তাকে নিষেধ কর ৷' হযরত যুবায়ের (রাঃ) বলেন, আমি দেখলাম আমার মা আসছেন । তখন তাকে বাধা দিলে তিনি আমাকে এক ধান্ধায় বললেন, যা সরে যা। আমি তখন বললাম, ওদিকে যাওয়া যাবে না । রাসূল (সাঃ)-এর নিষেধ । এ কথায় হঠাৎ থেমে গেলেন । এরপর দুটি কাপড় বের করে বললেন, ভাইয়ের শাহদাতের কথা শুনে কাফন নিয়ে এসেছি । নাও, এ কাপড় দিয়েই তাঁকে কাফন দাও । আমরা এ কাপড় দিয়েই হযরত হামযা (রাঃ)-কে দাফন করলাম । পাশেই সোহায়ল নামে একজন আনসারী (রাঃ) শহীদ হয়েছিলেন। কাফেরেরা তাকেও বিকলাঙ্গ করেছিল । তার কাফনের জন্যে কোন কাপড় ছিলনা । অথচ হযরত হামযা (রাঃ)-এর ছিল দুখানা কাপড়; তাই একখানা কাপড় এ আনসারীর জন্যে দিয়ে দিলাম । কিন্তু কাপড় দু’খানা সমান ছিলনা । একটি ছিল একটু বড়। কাজেই কাকে কোন কাপড় দেয়া হবে সেজন্যে সিদ্ধান্ত নেয়া হল। সিদ্ধান্তে ছোট কাপড়টি গিয়ে পড়ল হযরত হামযা (রাঃ)-এর ভাগে । কাফন দেয়ার সময় দেখা গেল এ কাপড়ুটি দিয়ে সমস্ত শরীর আবৃত করা যাচ্ছেনা-মাথা ঢাকলে পা খালি থাকে এবং পা ঢাকলে মাথা খালি থাকে রাসূল (সাঃ) তখন বললেন, কাপড় দিয়ে মাথা ঢেকে দাও এবং পাগুলো ঢেকে দাও লতাপাতা দিয়ে । -(খামীস) রাসূল (সাঃ)-এর চাচার কাফনের এ অবস্থা । নিজের বোন কাফনের কাপড় দুটি দিলেন তাও শেষ পযর্ন্ত ভাগে পড়ল ছোট কাপড়খানা । মৃতের মাথা ঢাকা হল কাপড় দিয়ে আর পা ঢাকা হল ঘাস-পাতা দিয়ে। এ কাপড়ের ভিতরেও ইসার ও পরোপকারের জ্বলন্ত দৃষ্টান্ত রয়েছে। যারা দানশীলতা ও পরোপকারের অহংকার করে থাকে, তাদের এ মহাপ্ৰাণ, চিরস্বরণীয় সাহাবী (রাঃ)-গণের দৃষ্টান্ত অনুধাবন করা কর্তব্য । সাহাবী (রাঃ)-গণ শুধু বক্তৃতা করেই শেষ করেননি, বরং প্রতিটি কাজ নিজেরা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।