দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত ১৪৫ উটের মাধ্যমে যাকাত আদায় একবার হযরত উবাই ইব্নে কাব (রাঃ)-কে ‘রাসূল (সাঃ) যাকাত উসূল করতে পাঠালে এক সাহাবীর কাছে গিয়ে সম্পদের হিসাব করে দেখলেন তাকে যাকাত বাবদ এক বছরের একটি উটের বাচ্চা যাকাত বাবদ দিতে হয় ৷’ যাকাত প্রদানকারী সাহাবী বললেন, ‘এ দিয়ে কি হবে? এর দুধও খাওয়া যাবে না। সওয়ারও হওয়া যাবে না। তিনি একটি মোটা তাজা অল্প বয়স্ক উটনী এনে বললেন, এটা নিন। আমি বললাম, এটা আমি নিতে পারবনা । হিসাব ব্যতিত অধিক বস্তু গহণ করার আদেশ আমার নেই । তুমি দিতে চাইলে রাসূল (সাঃ)-এর কাছে নিয়ে যাও । যদি তিনি তা গ্রহণ করেন আমার আপত্তি নেই । অমুখ স্থানে তিনি অবস্থান করছেন, চল উট নিয়ে আমার সাথে । আমার কথামত সাহাবী উটনী নিয়ে হযরত রাসূল (সাঃ) -এর খিদমতে হাযির হয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনার লোক আমার কাছে যাকাত আদায় করতে গিয়েছিলেন। আজ পর্যন্ত কোন লোক আমার কাছে যাকাতের জন্য যান নাই । এতে আমি অত্যন্ত আনন্দিত হয়ে আমার যাকাতের সামানা সামনে হাযির করলে তিনি হিসার করে একটি এক বছরের উটের বাচ্চা দাবি করলেন আমি বললাম এক বছরের বাচ্চা কি কাজে আসবে, এতে চড়াও যাবেনা দুধও খাওয়া যাবেনা বলে এজন্যে খুব ভাল একটা উট দিতে চাইলাম । তিনি তা নিতে অস্বীকার করলেন । আর এজন্যে নিজেই তা আপনার খিদমতে উপস্থিত করেছি । রাসূল (সাঃ) বললেন, তিনি হিসাব করে যা বলেছে তাই তোমার উপর ওয়াযিব । যদি তুমি এর চেয়েও উৎকৃষ্ট কিছু দিতে চাও তাহলে আমি তা গ্রহণ করব । তোমার এ দানের জন্যে আল্লাহ্‌ তোমাকে পুরষ্কৃত করবেন। সাহাবীর এ উটটি রাসূল (সাঃ) গ্রহণ করে দোয়া করলেন তীর বরকতের জন্যে । দান-খয়রাতের প্রতিযোগিতা হযরত ওমর (রাঃ) বর্ণনা, আমাদেরকে একবার রাসূল (সাঃ) সদ্‌কা করতে আদেশ দিলেন। তখন আমার কিছু সম্পদ জমা ছিল বলে ভাবলাম সম্পদের হার মানাব।’ এ ভেবে আমার সমুদয় সম্পদের অর্ধেক নিয়ে রাসূল (সাঃ)-এর খিদমতে হাযির হলে তিনি (সাঃ) আমাকে জিজ্ঞেস করলেন, পরিবারের জন্যে কি রেখে এসেছ?” বললাম, হে আল্লাহ্র রাসূল, কিছু রেখে এসেছি । তিনি আবার জিজ্ঞেস করলেন, কি রেখে এসেছ? আমি বললাম, অর্ধেক রেখেছি । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।