দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ১৪৪ জেনেও নিজ প্রয়োজনকে তুচ্ছ করে অন্যের প্রয়োজন মিটবার জন্যে কি অতুলনীয় ত্যাগই না স্বীকার করলেন। মানবীয় ইতিহাসে এমন দৃষ্টান্ত সত্যিই বিরল । হযরত রসূলে করীম (সাঃ)-এর দরবারে এক সাহাবী হাযির হয়ে নিজের ক্ষুধা, কষ্টের উল্লেখ করলে রাসূল (সাঃ) খাদ্যের খৌজে বাড়ীতে লোক পাঠিয়ে জানালেন দেয়ার মত খাবার নেই । তিনি সাহাবী (রাঃ)-গণকে বললেন, ‘এ ব্যক্তির মেহমানদারী তোমাদের কেহ কি করতে পার?’ একজন আনসারী সাহাবী (রাঃ) বললেন,‘ইয়া রাসুলাল্পাহ' আমি তার মেহমানদারী করব ।' সাহাবী (রাঃ) লোকটিকে বাড়ী নিয়ে স্ত্রীকে বললেন, ইনি রাসূল (সাঃ)-এর মেহমান । যা আছে ঘরে তাই তাকে খেতে দাও । স্ত্রী বললেন, ‘আল্লাহ্র কসম! শিশুদের কোন ক্রমে ঘুম পাড়িয়ে দাও । এরা ঘুমালে খাবারগুলো এনে হাযির কর। আমিও সাথে বসে খাব । বাতি পরিষ্কার করার অজুহাতে খাওয়ার আগে বাতিটি নিভিয়ে দেবে। তারপর অন্ধকারে আমরা খেতে থাকব ৷' শ্রী স্বামীর কথা প্রতিপালন করলেন। মেহমান সকল খাদ্যেই খেলেন আর আনসারী সাহাবী অন্ধকারে না খেয়ে শুধু খাওয়ার অভিনয় করলেন এভাবে সবাই মেহমানের জন্যে না খেয়ে রাত কাটলেন । এ কাজটি লক্ষ্য করে আল্লাহ্‌ বলেন, ‘যদিও তারা উপবাসী তবুও তারা অন্যের প্রয়োজনকে বেশি বড় মনে করত ।'-(সুরা হাশর £৯) অনবরত রোযা রাখার অভ্যাস ছিল এক সাহাবী ৷ ইফতার করার তার কিছু থাকতনা। আনসারী সাহাবী সাবেত বিষয়টি টের পেয়ে স্ত্রীকে বললেন, আজ রাতে একজন মেহমান নিয়ে আসব । তখন খাওয়ার সময় বাতি ঠিক করার অজুহাতে নিভিয়ে দেবে। মেহমানের পেট না ভরা পর্যন্ত আমি কিছুই খাবনা । স্ত্রী সে মতই কাজ করলেন মেহমান খেতে বসলে তিনিও সাথে শরীক হলেন। বাতি নিভিয়ে ঘর অন্ধকার করার কারণে তিনি কিছু খাননি কিছু মেহমান তা জানতে পারলেন না । হযরত সাবেত (রাঃ) সকালে মসজিদে গেলে রাসূল (সাঃ) সন্তুষ্ট হয়েছেন’ । -(দুররে মনসুর) সাহাবা-১০ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।