দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সপ্তম অধ্যায় সাহাবীদের দয়া ও পরোপকার ইসলামে ইসার হল নিজ প্রয়োজনের তুলনায় অন্যের প্রয়োজনকে অগ্রাধিকার দেয়ার যে বিধান রয়েছে তার নাম । ইসারের বহু নিদর্শন সাহাবী (রাঃ)-দের জীবনে পাওয়া যায় । তাদের সুমহান আদর্শ এতই উচ্চমানের যে তার অনুমান করা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব ৷ এর কিছুটাও যদি আমরা অনুসরণ করি তা আমাদের সৌভাগ্য ৷ সাহাবী (রাঃ)-শণ ইসার অনুশীলনে ছিলেন তুলনাহীন। তাদের ঘটনা উপলদ্ধি করলে মনে হয় তীরা যেন ইসারের জন্যে জীবন উৎসর্গ করে দিয়েছিলেন। এর জন্য তাদের এত আকুলতা যে, নিজে না খেয়েও অন্যের জন্যে কষ্ট করতে এতটুকু দ্বিধা করতেন না । এ সম্পর্কে তীদের মাঝে আল্লাহ্‌র আদেশ-নিষেধের প্রতিফলন লক্ষ্য করা যায়। আল্লাহ্‌ বলেন, “আমি তাদেরই সদগুনের প্রশংসা করছি। কারণ তারা নিজে উপবাস করেও অপরের প্রয়োজনকেই বেশী বড় মনে করে অর্থাৎ নিজে না খেয়েও অপরকে খাওয়ায় ।” যে ত্যাগের তুলনা হয়না ইয়ারমুকের যুদ্ধক্ষেত্রে আবু জাহিম ইবনে হুযাফা (রাঃ) তার চাচাত ভাই এর খৌজে বের হয়েছিলেন। তখন সাথে ছিল এক মশক পানি। মনে করলাম, যদি তাকে তৃষ্ণার্ত দেখি তাহলে এ পানি পান করাব। এক স্থানে হঠাৎ তাকে দেখতে পেলাম মুমূর্যু অবস্থায় । তার মৃত্যু যন্ত্রণা হচ্ছিল । আমি তাকে পানি দেব কিনা জিজ্ঞেস করলে সে ইশারায় সম্মতি জানাল । এমন সময় কাছেই আর একটি মুমূর্যু লোক চীৎকায় করলেন । তারও মৃত্যু সন্নিকট ছিল। আমার ভাই তার চীৎকার শুনে আমাকে তার কাছে পানি নিয়ে যেতে ইঙ্গিত করলেন । তিনি ছিলেন হিশাম ইব্‌নে আবিল আস । আমি তার কাছে পৌছলে পাশে আর একজন সাহাবী মৃত্যু যন্ত্রণায় চিৎকার করে উঠলেন। এ সাহাবীর ইশারায় আমাকে তার কাছে যাবার অনুরোধ জানালে তার কাছে আমি পৌছে দেখি তার মৃত্যু হয়েছে। ফিরে এসে তখন হিশামের কাছে দাড়ালে দেখি তিনিও মৃত্যু বরণ করেছেন। সেখান থেকে আমার ভাইয়ের কাছে যখন এলাম তখন তাকেও জীবিত পেলামনা ৷ কি অদ্ভূত সহানুভূতি! প্রাণ ওষ্ঠাগত, তৃষ্ণার্ত, মৃত্যু সন্নিকট www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।