দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 01১৪২ করানোটাই কাফেরদের উদ্দেশ্য ছিল। নতুবা, রাসূল (সাঃ}-কে কষ্ট দেয়ার ক্ষমতা তখন কাফেরদেরও ছিল না । তদুপরি অভ্তিমকালে মানুষ স্বাভাবিকভাবে স্ত্রী-পুত্র-পরিজনকে স্মরণ করে তাদের কাছে সালাম পাঠায়; কিন্তু খোবায়েব (রাঃ) সালাম পৌছালেন রাসূলুল্লাহ (সাঃ)-এর কাছে, স্মরণ করলেন রাস্ল (সাঃ)-কে। আর এসব সাহাবায়ে কিরামের জীবনের শেষ আকাংঙ্খা ছিল দু' রাকাত নামায । জান্নাতে রাসূল (সাঃ)-এর সাখী হযরত রাবীয়া (রাঃ) বলেন, আমি রাসূল (সাঃ)-এর খিদমতে রাত্রিযাপন করতাম ৷ তাহাজ্জুদের সময় পানি, মিসওয়াক ইত্যাদি পেশ করতাম ৷ একদিন আমার খিদমতে সন্তুষ্ট হয়ে রাসূল (সাঃ) বললেন, চাও, যা চাওয়ার আছে। আমি আরয করলাম, হে আল্লাহ্র রাসূল! (সাঃ) আমি বেহেশতে আপনার সাথী হতে চাই৷ রাসূল (সাঃ) বললেন, বস্‌ এতটুকুই? আর কিছু না ? অতঃপর তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, তবে বেশি বেশি সিজদার মাধ্যমে আমাকে সাহায্য করবে। এ হাদীসের মধ্যে একটি সর্তকবাণী রয়েছে যে, শুধুমাত্র দোয়ার উপর নির্ভর করলে চলবে না । যেমন অনেকের ধারণা যে, অমুক বুজুর্গের দোয়ায় আমি পার পেয়ে যাব। এরূপ ধারণা ভুল । আমরা তদবীর করে থাকি । কিন্তু ধর্মীয় বিষয়গুলোর ব্যাপারে তদবীর ও দোয়ার আশ্রয় নেই । চেষ্টা-তদবীর জরুরী মনে করি না। এতে কোন সন্দেহ নেই যে, আল্লাহওয়ালাদের দোয়া অত্যন্ত কার্যকরী, কিন্তু রাসূল (সাঃ) স্বয়ং উক্ত সাহাবীকে শুধু দোয়ার উপর নির্ভরশীল না হয়ে বেশি বেশি সিজদার মাধ্যমে সাহায্য করতে বললেন। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।