দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ১৬ সাহাবীদের সংখ্যা ৪ রাসূল (সাঃ)-এর কতজন সাহাবী ছিলেন তা সুনির্দিষ্ট করে বলা দূরহ ব্যাপার । কেননা রাসূল (সাঃ)-এর রেসালাতি যুগে অগণিত লোক ইসলাম গ্রহণ করে তার সান্নিধ্যে আসেন তারা সকলেই সাহাবী । ইমাম আবু মা’'রআ (রাঃ)-এর এক বর্ণনায় দেখা যায়, রাসূল (সাঃ) থেকে শুধু হাদীস বর্ণনাকারী সাহাবীদের সংখ্যাই এক লাক্ষের উপরে । তাহলে যে সকল সাহাবী কোন হাদীস বর্ণনা করেনি তাদের সংখ্যা যে কত বিপুল তা সহজেই অনুমেয় । কোন কোন বর্ণনায় দেখা যায়, দশম হিজরীতে অনুষ্ঠিত বিদায় হতে দশ লাক্ষেরও বেশী সাহাবীদের সমাগম হয়েছিল । অতএব নির্দিষ্টভাবে সাহাবীদের সঠিক সংখ্যা নির্ধারন করা অসম্ভব । সাহাবীদের মর্যাদা ও গুরুত্ব £ তাদের মর্যাদা অসাধারণ পর্যায়ের ছিল। রাসূল (সাঃ) -এর সাহচার্য লাভে সাহাবীগণ যে নূর লাভ করেছিলেন সে নূর বা আলো সাহাবীদের আসাধারণ মর্যাদার উৎস । তাদের সমাজ ছিল একটি আদর্শ মানব সমাজ ৷ জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের সততা, বিশ্বস্ততা,ভদ্রতা, আত্মত্যাগ, সদাচারণ, আল্লাহভীতি, তাকওয়া, ইহসান, সহানুভূতি, বীরত্ব, সাহসীকতা সবই ছিল নজীর বিহীন । তারা ছিলেন নিষ্কলুষ ও পবিত্র চরিত্রের অধিকারী । এক কথায় বলা চলে রাসূল (সাঃ) যে সর্বোত্তম সমাজের ভিত্তি স্থাপন করেছিলেন, সাহাবায়ে কিরাম হচ্ছেন সে সমাজের মর্যাদার অধিকারী । সাহবাগণ হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আদর্শ মানব এবং হযরত রাসূল (সাঃ) -এর আদর্শের মূর্ত প্রতীক ৷ রাসূল(সাঃ)-এর সান্নিধ্যে, তার সংস্পর্ষে সাহাবীগণ পরিণত হন আর্দশমানবে ৷ কথায় কাজে, বক্তৃতায়, ভাষণে, চলনে ফেরনে, উঠা-বসায়, আচার-আচরণে, ব্যবহারে এক কথায় যাবতীয় কর্মে রাসূল (সাঃ) -এর আদর্শ তাদের মাঝে প্রতিফলিত হয়। তারা ছিলেন রাসূল (সাঃ) -এর বাস্তব অনুকরণ ও অনুসরনীয় ব্যক্তি । এ কারণেই তাদের চরিত্রে এমন সামান্যতম কলংক ঢুকেনি যার কারণে তাদের সমালোচনা করা যেতে পারে । অতএব রাসূল (সাঃ)-এর কোন সাহাবীর সমলোচনা করা অত্যন্ত গর্হিত কাজ । সমালোচনা করার অবকাশ থাকতে পারেনা । তারা প্রত্যেকেই ছিলেন সত্য এবং ন্যায়ের উপর প্রতিষ্ঠিত এবং সকল প্রকার সমালোচনার উর্ধ্বে । সমমর্যাদা লাভ করতে পারেন নাই, কুরআন-সুন্নাহ এবং বিশ্ব মুসলিমের এ বিষয়ে কোন দ্বিমত নাই৷ সাহাবীগণ ছাত্র হিসাবে রাসূলের কাছে আল্লাহ্‌র সাহাবা-২ = www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।