সাহাবা চরিত 0 ১৪১ দেখলাম তিনি একটা আঙ্গুরের গুচ্ছ খাচ্ছেন। সে সময় মক্কায় কোথাও কোন আঙ্গুর ছিল না । তীর মৃত্যুর সময় উপস্থিত হলে তিনি লোম পরিষ্কার করার জন্য একটি ক্ষুর চেয়ে নিলেন। হঠাৎ একটি শিশু তার কাছে চলে গেল । হযরত খোবায়েব (রাঃ)-এর হাতে ক্ষুর আর তার কাছেই শিশুটি দেখে সবাই চিন্তিত হয়ে গেল । এ অবস্থা দেখে তিনি বললেন, তোমরা কি ভাবছ আমি এ শিশুকে হত্যা করব । আমি এমন কাজ করব না । এরপর হযরত খোবায়েব (রাঃ) কে শহরের বাইরে নিয়ে শূলীতে চড়ানোর পূর্বে তার কোন অস্তিম ইচ্ছা আছে কি-না জিজ্ঞেস করা হল । তিনি বললেন, এটা আমার দুনিয়া থেকে বিদায়ের এবং আল্লাহ্র সাথে সাক্ষাতের সময় । আমাকে দু‘রাকাত নামায আদায় করার সময় দেয়া হোক নামায শেষে তিনি বললেন, তোমরা যদি মনে না করতে যে, আমি মত্যুর ভয়ে নামাযের মধ্যে দেরি করছি। তাহলে আরও দু‘রাকাত পড়তাম ৷ শূলীতে তুলার পর তিনি বললেন, হে আল্লাহ! এমন কি কেহ নেই যে তোমার রাসূল (সাঃ) কে আমার শেষ সালাম পৌছিয়ে দিবে। তৎক্ষণাৎ অহীর মাধ্যমে রাসূল (সাঃ) খোবায়েব (রাঃ)-এর সালাম পেয়ে রাসূল (সাঃ) বললেন, ওয়া আলাইকুমুস্ সালাম ইয়া খোবায়েব ৷ রাসূল (সাঃ) সাহাবীদের বললেন, কাফেররা খোবায়েবকে শহীদ করে ফেলেছে । হযরত খোবায়েব ( রাঃ)-কে যখন শূলীতে চড়ানো হল, তখন কাফেররা চারদিক থেকে তীর নিক্ষেপ করতে লাগল । এ সময় একজন তাকে আল্লাহ্র কসম দিয়ে জিজ্ঞেস করল, তুমি কি এটা পছন্দ করবে যে, তোমার পরিবর্তে মুহাম্মদকে হত্যা করি আর তুমি মুক্তি পেয়ে যাও । তিনি বললেন, আমার জীবনের বিনিময়ে হলেও আমি এটা পছন্দ করব না যে, রাসূল (সাঃ)-এর পায়ে একটা কাটা বিদ্ধ হোক । এ সমস্ত কাহিনীর প্রতিটি শব্দই জ্ঞানপূর্ণ ও শিক্ষাপ্রদ ৷ তবে এ কাহিনীতে দু'টি বিষয় বিশেষ ভাবে প্রনিধান যোগ্য । নবী করীম (সাঃ)-এর প্রতি সাহাবীদের ভালবাসা রাসূল (সাঃ)-কে বিন্দুমাত্র কষ্ট থেকে নিরাপদ রাখতে সাহাবীদের জীবন উৎসর্গ করার আকাংখা । হযরত খোবায়েব (রাঃ)-এর মুখ দ্বারা উচ্চারণ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।