দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ১৪০ তাদের কথা বিশ্বাস করে তিন জনই যখন নিচে নেমে আসলেন তখন ধনুকের তার দিয়ে তাদেরকে হাত বাধা শুরু করল। আবদুল্লাহ্‌ ইবৃনে তারেক (রাঃ) কাফেরদের বললেন, এটা তোমাদের প্রথম ধোকা । আমি কখনও তোমাদের সাথে যাব না। আমি আমার শাহাদতপ্রাপ্ত ভাইয়ের পথই অনুসরণ করব। কাফেররা তাকে টানা-হেঁচড়া করল, কিন্তু তিনি কিছুতেই আপন জায়গা ছাড়লেন না। অবশেষে কাফেররা তাকে শহীদ করে দিল। বাকী রইলেন দু‘'জন। এ দু'জনকে তারা মক্কাবাসীদের হাতে বিক্রি করল । পিতা হত্যার প্রতিশোধ নেয়ার জন্য সাফ্‌ওয়ান ইবনে উমাইয়া হযরত যায়েদ ইবনে দাস্নাকে পঞ্চাশটি উটের বিনিময়ে ক্রয় করে নিল । আর হুজারের ইব্‌নে আবি এহাব তার পিতৃহত্যার প্রতিশোধ নেয়ার জন্য হযরত খোবায়েব (রাঃ) কে এক শত উটের বিনিময়ে ক্রয় করল । বুখারী শরীফের একটি হাদীসে বর্ণিত আছে যে, হারেস ইব্‌নে আমেরের বংশধর হযরত খোবায়েব (রাঃ) হারেস ইব্‌নে আমেরকে হত্যা করেছিলেন। হযরত যায়েদ (রাঃ)-কে হত্যা করার জন্য সফ্‌ওয়ান সাথে সাথেই একটি ক্রীতদাসের মাধ্যমে হারাম শরীফের বাইরে পাঠিয়ে দিল। এ হত্যাকান্ড দেখার জন্য বহু লোক সেখানে সমবেত হয়েছিল । তন্ধ্যে আবু সুফিয়ানও ছিল। সে হযরত যায়েদ (রাঃ)-কে জিজ্ঞেস করল, যায়েদ । আল্লাহ্র কসম তুমি সত্য করে বল? তুমি কি এটা পছন্দ করবে যে, তোমার পরিবর্তে আমরা মুহাম্মদকে হত্যা করি, আর তুমি পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে থাক? হযরত যায়েদ (রাঃ) উত্তর দিলেন, আল্লাহ্র কসম, হত্যা তো দূরের কথা, আমি এতটুকু সহ্য করব না যে, রাসূল (সাঃ) যেখানে আছেন সেখানেই তার পায়ে একটা কাটা বিদ্ধ হোক আর আমি সুখে-শান্তিতে থাকি । একথা শুনে আবু সুফিয়ান বলল, “মুহাম্মদের অনুসারীরা তাকে যেরূপ ভালবাসে, এমন ভালবাসার নজির আমি কোথাও দেখিনি । এরপর হযরত যায়েদ (রাঃ)-কে শহীদ করে দেয়া হল । হযরত খোবায়ের (রাঃ) কিছু দিন বন্দী হযরত যুবায়েব (রাঃ) আমাদের কয়েকখানায় বন্দী ছিলেন। একদিন আমি www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।