দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত ১৩৯ কাফেররা বলল, আমরা তোমাদের রক্তে আমাদের ভূমিকে রঞ্জিত করতে চাই না । বরং তোমাদের বিনিময়ে মক্কাবাসীদের কাছ থেকে কিছু মাল পেতে চাই, কাজেই তোমরা আমাদের সাথে আস ৷ আমরা তোমাদের হত্যা করব না। তখন তারা বললেন, আমরা কাফেরদের আশ্রয় চাইনা এ বলে তীরের সাহায্যে মোকাবিলা শুরু করলেন । তীর শেষ হলে বর্শ৷ দ্বারা মোকাবিলা হল। হযরত আসেম (রাঃ) সাথীদেরকে উৎসাহ দিয়ে বললেন, বন্ধুগণ! তোমাদের সাথে প্রতারণা করা হয়েছে। তোমরা ভয় পেয়ো না, শাহাদাতকে গণীমত মনে করে বীর-বিক্রমে যুদ্ধ কর । আল্লাহ্‌ তোমাদের সহায় আছেন এবং জান্নাতের হুরগণ’ তোমাদের অপেক্ষায় আছেন। এ বলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। প্রথমে তিনি বর্শা দ্বারা মোকাবিলা করলেন । যখন বর্শা ভেঙ্গে গেল তখন তলোয়ার দ্বারা শত্রুদের নিপাত করতে লাগলেন কিন্তু শত্রু সংখ্যা অত্যধিক হওয়ায় অবশেষে তিনি শাহাদাত বরণ করলেন ৷ মৃত্যুর সময় তিনি দোয়া করলেন, হে আল্লাহ্‌! তোমার রাসূলের কাছে আমাদের এ দুর্ঘটনার সংবাদ পৌছিয়ে দাও । তার দোয়া কবুল হল এবং আল্লাহ্‌ তায়ালা তৎক্ষণাৎ এ সংবাদ রাসূল (সাঃ)-কে পৌছিয়ে দিলেন। হযরত আসেম (রাঃ) জানতে পেরেছিলেন যে, সুলাফা তার মাথার খুলি দ্বারা শরাব পান করার মানত করেছে। তাই দোয়া করলেন, হে আল্লাহ্‌! আমার শির তোমার রাস্তায় কাটা যাচ্ছে। কাজেই তুমি তা রক্ষা কর । তার এ দোয়াও কবুল হয়েছে। তার শাহাদাতের পর কাফেররা যখন তার শির কাটার জন্য প্রস্তুত হল তখন আল্লাহ্‌ এক ঝাঁক মৌমাছি পাঠিয়ে দিলেন । অন্য বর্ণনায় এক ঝাঁক ভীমরুলের কথা এসেছে। সেগুলো তার লাশকে ঘিরে ফেলল । এ দেখে কাফেররা মনে করল, রাত্রিবেলায় এগুলো চলে গেলে তারা হযরত আসেমের শির কেটে নিবে। কিন্তু আল্লাহ্র কুদরতে রাতে ভীষণ বৃষ্টি হল এবং পানির স্রোতে তার লাশ যে কোথায় ভেসে গেল তা আর কেহ বলতে পারল না। এভাবেই শত্রুর সাথে মোকাবিলা করতে করতে তিনজন বাদে সবাই শহীদ হলেন । যারা জীবিত ছিলেন তারা হলেন, হযরত খোবায়ের (রাঃ) হযরত যায়েদ ইব্্‌নে দাসনা (রাঃ) এবং হযরত আবদুল্লাহ্‌ ইব্‌নে তারেক (রাঃ) ৷ শত্রুরা তাদেরকে অভয় দিল যে, তোমরা পাহাড় থেকে নীচে নেমে আস, আমরা তোমাদের কোন ক্ষতি করব না৷ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।