দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0১৩৮ যিক্র ও নামায থেকে বিরত রাখতে পারত না । তখন সংক্ষিপ্ত একটি দল উঠে এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। অতঃপর সমস্ত হাশরবাসীর হিসাব-নিকাশ শুরু হবে। মৰ্মান্তিক শাহাদত ওহুদের যুদ্ধে যেসব কাফেরবৃন্দ নিহত হয়েছিল প্রতিশোধ গ্রহণের জন্য তাদের আত্মীয়-স্বজনরা ব্যাকুল হয়ে উঠল ওহুদের যুদ্ধে সুলাফা নামক এক কাফের রমনীর দু’ পুত্র হযরত আসেমের হাতে নিহত হয়। সুতরাং সুলাফা মানত করেছিল যে, আসেমের মাথা আমার হাতে আসলে আমি তার মাথার খুলি দ্বারা শরাব পান করব । অতএব, সে আরও ঘোষণা করে দিল, যে ব্যক্তি আসেমের মাথা এনে দিবে, একশত উট তাকে পুরষ্কার দেয়া হবে । এ ঘোষণায় আকৃষ্ট হয়ে সুফিয়ান ইবৃনে খালিদ নামক এক কাফের হযরত আসেম (রাঃ)-কে হত্যা করার জন্য প্রস্তুতি গহণ করল । মদীনায় সে আজল ও কা-রা গোত্রের কিছু লোককে পাঠাল । এরা মদীনায় পৌছে রাসূল (সাঃ)-এর সাথে সাক্ষাত করে নিজেদের মুসলমান বলে দাবী করে এবং তালীম ও তাবলীগের জন্য কিছু ংখ্যক লোককে তাদের এলাকায় পাঠানোর জন্য রাসূল (সাঃ)-এর কাছে অনুরোধ করল ৷ বিশেষ করে হযরত আসেম (রাঃ)-কেও তাদের সাথে পাঠানোর আবেদন করল । কারণ, আসেমের বয়ান তাদেরকে খুবই আকৃষ্ট করবে বলে প্রকাশ করল। সুতরাং রাসূল (সাঃ) দশজন সাহাবীর একটি দল (অন্য বর্ণনা অনুসারে ছয় জন) তাদের সাথে পাঠিয়ে দিলেন। হযরত আসেম (রাঃ) কেও সেখানে পাঠালেন । পথিমধ্যে এ মুসলমান পরিচয় দানকারী মুনাফিকরা সাহাবীদের সাথে বিশ্বাস ঘাতকতা করে। সাহাবীদের সাথে যুদ্ধ ঘোষণা করে। সেখানে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একশত প্রসিদ্ধ তীরন্দাজসহ চৌদ্দশত সৈন্যের এক বিরাট বাহিনী সাহাবীদের উপর আক্রমণ করে। কোন কোন বর্ণনায় উল্লেখ রয়েছে যে, রাসূল (সাঃ) মক্কাবাসীদের খবরা খবর জানার জন্য সাহাবী (রাঃ)-দের এ দলটি পাঠিয়েছিলেন। রাস্তায় লেহ্‌ইয়াল গোত্রের দু শত লোকের সাথে তাদের মোকাবিলা হয়েছিল । দশ অথবা ছ'’জন সাহাবীর এ ক্ষুদ্র দলটি শত্রু দ্বারা আক্রান্ত হয়ে নিকটবর্তী ফিদ্‌ ফিদ্‌ নামক পাহাড়ের চূড়ায় আশ্রয় গ্রহণ করেন। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।