সাহাবা চরিত 0 ১৩৬ পাখির দিকে গেল । এমন কি তিনি কত রাকাত নামায পড়েছেন, তাও ভুলে গেলেন। এতে তিনি ভীষণ মনক্ষুন্ব হয়ে সে বাগানটাই আল্লাহ্র রাস্তায় দান করে দেয়ার সিদ্ধান্ত নিয়ে রাসূল (সাঃ)-এর খিদমতে হাযির হয়ে সব ঘটনা বলে আর্য করলেন, হে আল্লাহ্র রাসূল (সাঃ), আপনার ইচ্ছা অনুযায়ী বাগানটি খরচ করুন। হযরত ওসমান (রাঃ)-এর খিলাফতের সময় একজন আনসারী নিজের বাগানে নামায পৃড়ছিলেন । বাগানে পাকা খেজুরের কীদিগুলো ফলের ভারে নুয়ে * পড়েছিল। নামাযের মধ্যেই তার দৃষ্টি কাঁদিগুলোর উপর পড়ে এবং এগুলো দেখে আনন্দে আত্মহারা হয়ে কত রাকাত নামায পড়েছেন তা ভুলে যান। বাগানের কারণে নামাযের মধ্যে বিঘ্ন ঘটায় তিনি মনে দারুন কষ্ট পেলেন । তাই হযরত ওসমান (রাঃ)-এর কাছে হাযির হয়ে আরয করলেন, আমি এ বাগান আল্লাহর রাস্তায় দান করলাম । আপনি আপনার ইচ্ছামত খরচ করুন । হযরত ওসমান (রাঃ) উক্ত বাগানটি পঞ্চাশ হাজার দেরহাম বিক্রি করে তা ধর্মীয় উন্নয়ন কাজে ব্যয় করে দিলেন। নামাযের খাতিরে ইব্নে আব্বাসের চক্ষু চিকিৎসা ত্যাগ যখন চক্ষু রোগে আক্রান্ত হলেন হযরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ), তখন একজন চিকিৎসক তার খিদমতে বললেন, আমি আপনার চোখের চিকিৎসা করতে পারি এ শর্তে যে, আপনি পাচ দিন জমীনে সিজদা না করে কোন উঁচু জায়গায় করবেন । একথা শুনে তিনি বললেন, আল্লাহ্র কসম, তা কখনও হতে পারে না। আমি স্বয়ং রাসূল (সাঃ)-এর কাছে শুনেছি, যে ব্যক্তি জেনে শুনে এক ওয়াক্ত নামায ছেড়ে দেয়, সে কিয়ামতের দিন এমনভাবে আসবে যে, আল্লাহ্ তায়ালা তার প্রতি অসন্তুষ্ট থাকবেন । কারণ বশতঃ একূপে নামায আদায় করা যদিও জায়েয তবুও সাহাবীদের নামাযের প্রতি যে গুরুত্ব ছিল এবং রাসূল (সাঃ) এর হুকুমের প্রতি তাদের যে আস্থা আসক্তি ছিল তারই ফলশ্রুতিতে ইবনে আব্বাস (রাঃ) চক্ষু চিকিৎসা করালেন না । নামাযের জন্য তারা সমস্ত দুনিয়া কুরবান করতে পারতেন। নামাযের বিন্দুমাত্র অঙ্গহানি করে পার্থিব অতি মূল্যবান বস্তুকেও তারা রক্ষা করতে রাজি হতেন না। আজ আমরা নির্লজ্জের মত জীবন উৎসর্গকারী সাহাবী www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।