দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ১৩৫ রয়েছে। তোমরা ওখানে গিয়ে পাহারায় নিযুক্ত থাক। তারা উভয়েই সেখানে চলে গিয়ে আনসার মুহাজিরকে বললেন যে, চল রাতটিকে দু’ ভাগ করে আমরা পর্যায়ক্রমে পাহারা দেই । একাংশে তুমি ঘুমাবে, আমি জেগে থাকব । আর একাংশে আমি ঘুমাব, তুমি জেগে থাকবে অন্যথায় হয়ত দুজনই ঘুমিয়ে পড়তে পারি । তাতে পাহারার কাজ ব্যাহত হবে। জাগ্রত ব্যক্তি যদি শত্রুর আশংকা দেখলে সে তার ঘুমন্ত সাথীকে জাগাবে। রাতের প্রথম অংশে আনসারীর জাগার পালা নির্ধারিত হল। তাই মুহাজির শুয়ে পড়লেন । আনসারী বসে না থেকে নামাযে দাড়িয়ে গেলেন। এমতাবস্থায় এক দুশমন এসে আনসারীকে নামাযে দেখে তীর ছুঁড়লে তিনি তীর বিদ্ধ হলেন, কিন্তু একটুও নড়লেন না। সে আর একটি তীর মারল । এ তীরও তার গায়ে বিদ্ধ হল। এবারও তিনি নড়লেন না। শক্ৰ তৃতীয় তীর নিক্ষেপ করল । তিনি তীর বিদ্ধ হতে থাকেন আর নিজ হাতে টেনে ফেলতে থাকেন । অতঃপর তিনি শান্তভাবে রুকু, সিজদা করে নামায শেষ করে সাথীকে ডাকলেন। দুশমন একজনের স্থানে দুজনকে দেখে ভাবল, না জানি এখানে আরও কত লোক রয়েছে দাতা ভেবে প্রাণ ভয়ে সে পালাল? মুহাজির ঘুম থেকে জেগে দেখলেন সাথীর শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। তিনি বললেন, “সুবহানাল্লাহ” ৷ তুমি প্রথমেই আমাকে কেন জাগালে না? আনসারী বললেন, আমি নামাযের মধ্যে সূরা কাহফ পড়ছিলাম ৷ সূরাটা শেষ না করে রুকু করতে আমার মন চাইল না । কিন্তু আমার ভয় হল, যদি তীর খেয়ে খেয়ে আমি মারা যাই, তাহলে রাসূল (সাঃ) যে পাহারার দায়িত্ব দিয়েছেন তা সম্পন্ন হবে না। এ ভয় যদি না হত তাহলে আমি মারা গেলেও সূরাটা শেষ না করে রুকু করতাম না। এ ছিল সাহাবায়ে কিরামের নামাযের নমুনা । তীরের আঘাতের পর আঘাত সহ্য করে রক্ত প্রবাহিত হচ্ছে, কিন্তু নামাযের মধ্যে সামান্যতম পরিবর্তন আনায়ন করেননি । আর আমাদের নামাযের অবস্থা হল, সামান্য মশা-মাছির কামড়েই মনযোগ বিনষ্ট হয়ে যায়। নামায়ে বসে কত চিন্তা-ভাবনা করি। তখন নামায পড়ছি কিনা তার কোন খেয়ালই থাকে না। নামাযের মধ্যে খেয়াল নষ্ট হওয়ার দরুন হযরত আবু তালহা (রাঃ)-এর বাগান ওয়াকফ করা । একদিন নিজ বাগানে হযরত আবু তালহা (রাঃ) নামায পড়ছিলেন। এমতাবস্থায় একটি পাখি এদিক সেদিক উড়তে লাগল । বাগান খুব ঘন থাকার কারণে সেটা বের হতে পারছিল না । নামাযের মধ্যেই তার দৃষ্টি www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।