সাহাবা চরিত 9 ১৩৪ নেই, যে নামায পরিত্যাগ করে। হযরত ওসমান (রাঃ) সারা রাত জেগে নামাযে মাশগুল থাকতেন এবং এক রাকাতের মধ্যে কুরআন মজীদ খতম করতেন। নামাযের সময় হলেই হযরত আলী (রাঃ)-এর অভ্যাস এরূপ ছিল যে, তাঁর শরীরে কম্পন শুরু হয়ে চেহারা হলুদ বর্ণ হয়ে যেত । খাল্ফ্ ইব্নে আইউব (রাঃ) কে এক ব্যক্তি জিজ্ঞেস করল, নামাযের মধ্যে মাছি আপনাকে বিরক্ত করে কি? তিনি বললেন, ফাসেকরা বেত্রাঘাতের শাস্তি ভোগ করে, কিন্তু একটুও নড়ে না এবং গর্ব ভরে বলে বেড়ায়, আমার ধৈর্য ও সহিষ্ণুতা দেখলে? এত বেত খেলাম কিন্তু একটুও নড়িনি । এটা কি করে সম্ভব যে আমি আমার রবের সামনে ইয়াসার (রহঃ) যখন নামাযে দাড়াতেন তখন ঘরের লোকজনদেরকে উদ্দেশ্য করে বলতেন, তোমরা কথাবার্তা বলতে থাক, তোমাদের কথাবার্তা আমার নামাযে কোন ক্ষতি হবেনা । তিনি একবার বসরার জামে মসজিদে নামায পড়াকালে মসজিদের একটি ংশ ধ্বসে পড়ল । অনেক লোক জমা হয়ে অনেক হৈ-চৈ হল অথচ তিনি এসব কিছুই অবগত ছিলেন না। হযরত হাতেম আ'’সাম (রহঃ) কে এক ব্যক্তি জিজ্ঞেস করল, আপনি নামায কিরূপে আদায় করেন? তিনি বললেন, যখন নামাযের সময় হয় তখন অযু করার পর নামাযের মুসন্লায় কিছুক্ষণ বসে থাকি। সমস্ত শরীর যখন সম্পূর্ণরূপে শান্ত হয়, তখন নামাযের জন্য দাড়াই । এভাবে, কাবা শরীফ যেন আমার চোখের সামনে, পুলসিরাত যেন আমার পায়ের নীচে, জান্নাত আমার ডান দিকে, জাহান্নাম আমার বাম দিকে, মালাকুল মওত যেন আমার ঘাড়ের উপর দাড়ায়, আর মনে করি এটাই যেন আমার জীবনের শেষ নামায । অতঃপর অত্যন্ত বিনয় ও একাগ্রতার সাথে ধীরে সুস্থে নামায আদায় করি । তারপর আশা নিরালার মাঝখানে অবস্থান করি। এত কিছুর পরেও আমার নামায কবুল হল কি-ন!? নিশ্চিন্ত হতে পারিনা? এক আনসার ও এক মুহাজিরের চৌকিদারী এক যুদ্ধে রাসূল (সাঃ) ফিরার পথে রাস্তায় এক জায়গায় রাত্রি যাপন করলেন। তিনি সাহাবী (রাঃ)-দের বললেন, আজ রাতে পাহারায় কে থাকবে? একজন আনসার হযরত আম্মার ইব্নে ইয়াসির (রাঃ) এবং একজন মুহাজির হযরত আব্বাস ইব্নে বিশ্র (রাঃ) বললেন, আমরা থাকব । রাসূল (সাঃ) একটি পাহাড়ের দিকে ইশারা করে বললেন, এ দিক থেকে শত্রুর হামলার আশংকা www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।