দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ১৩৩ পড়ে ফেলতেন। এত সুদীর্ঘ নামায এজন্যই সম্ভব ছিল যে, রাসূল (সাঃ) ইরশাদ করেন, আমার চোখের তৃপ্তি হল নামাযের মধ্যে । আল্লাহ্‌ তায়ালা আমাদেরকেও প্রিয় রাসূল (সাঃ)-এর অনুসরণ করার তওফীক দান করুন । আমীন সুদীৰ্ঘ নামায বিখ্যাত তাবেয়ী হষরত মুজাহিদ (রহঃ) বর্ণনা করেন যে, হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) ও হযরত ইবনে যুবায়ের (রাঃ) নামাযে দাড়ালে মনে হত যেন একটি কাঠখন্ড মাটিতে পুঁতে রাখা হয়েছে। অর্থাৎ একটুও নড়াচড়া করতেন না । মুহাদ্দিসীনগণ বর্ণনা করেন, হযরত ইবৃনে যোবায়ের (রাঃ) হযরত আবু বকর (রাঃ) থেকে নামায শিখলেন, হযরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে থেকে নামায শিক্ষা করেছেন। এক ব্যক্তি বর্ণনা করেন যে, হযরত আবদুল্লাহ্‌ ইবনে যোবায়ের (রাঃ) এত লম্বা সিজদা করতেন যে, পাখি এসে তার কোমরের উপর বসে যেত । কোন কোন সময় এত লম্বা রুকু করতেন যে, সারা রাত ক্ুকুতেই কাটিয়ে দিতেন । আবার কোন কোন সময় একই সিজদায় সারা রাত কেটে যেত । এক যুদ্ধের সময় হযরত ইবনে যুবযের (রাঃ) এক মসজিদে নামায পড়ছিলেন। একটি গোলা এসে মসজিদের দেয়ালে বেঁধে যায়। তাতে দেয়ালের একটি টুকরা ভেঙ্গে হযরত ইবনে যুবায়েরের দাড়ি ও গলার মাঝখান দিয়ে অতিক্রম করে। এতে তিনি বিচলিতও হলেন না এবং রুকু সিজদাও সংক্ষেপ করলেন না । একবার তিনি ঘরে নামায পড়ছিলেন। তার শিশু পুত্র হাশেম তার পাশেই ঘুমাচ্ছিল। ঘরের ছাদ থেকে একটি সাপ্র পড়ে গিয়ে শিশুটিকে জড়িয়ে ধরে, তাতে শিশুটি চিৎকার শুরু করে। বাড়ির লোকজন দৌড়ে এসে শিশুটিকে উদ্ধার করে। সাপটি মারতে যেয়ে প্রচুর হৈ-চৈ ও শোরগোল হয় কিন্তু ইব্নে যুবায়ের অত্যন্ত শান্ত ও মনযোগ সহকারে নামাযেই লিপ্ত রইলেন নামায শেষে জিজ্ঞেস করলেন, কেমন যেন একটু হৈ-চৈ হল, কি ব্যাপার? স্ত্রী বললেন, আল্লাহ্‌ আপনার উপর রহমত করুন ৷ ছেলেটি তো মারাই যেত । আপনার তো কোন খবরই নেই । তিনি বললেন, তোমার ধ্বংস হোক! নামাযের মধ্যে অন্য কোন কিছুর খেয়াল করলে কি নামায পরিপূর্ণ হয়? হযরত ওমর (রাঃ) যখন আততায়ীর আঘাতে আহত হয়ে অস্তিম শয্যায় শায়িত, জখম হতে রক্ত নির্গত হত এবং বেশির ভাগ সময় অচেতন অবস্থায় যাকতেন। যখন তাকে নামাযের কথা স্মরণ করিয়ে দেয়া হত এরূপ অবস্থায়ও তনি নামায আদায় করতেন এবং বলতেন, ইসলামে এ ব্যক্তির কোন অংশ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।