ss প্রথম অধ্যায় সাহাবা চরিতের বৈশিষ্ট্য সুহবত আরবী শব্দের বহুবচনে সাহাবী শব্দের উৎপত্তি । বাংলা ভাষায় এর আভিধানিক অর্থ হল সাথী, সংগী, সহচর অর্থাৎ আত্মনিবেদিত প্রাণ । যে সমস্ত আত্মনিবেদিত সহচর ব্যক্তিগণ ঈমানের সাথে এক মুহূর্ত আল্লাহ্র নবী-রাসূল (সাঃ)-এর সঙ্গ লাভে জীবন অতিবাহিত করে ঈমানী হৃদয়ে মৃত্যু বরণ করেছেন, তাদেরকে NE MSE A BULL Pera Vea Me aa সংজ্ঞাটি অত্যন্ত সুপ্রসিদ্ধ, যুক্তিসম্মত এবং সর্বজন স্বীকৃত তা হল আল্লামা ইবৃনে হাজার (রহঃ)-এর সংজ্ঞা । তিনি বলেন, “যিনি রাসূল (সাঃ)-এর উপর ঈমান সহকারে তার সাক্ষাত লাভ করেছেন এবং ইসলামের উপর মৃত্যু বরণ করেছেন তিনিই সাহাবী বলে পরিগণিত হবেন । এ সংজ্ঞাটি পর্যালোচনা করলে যা দাড়ায় তা হল, প্রথমতঃ যারা রাসূল (সাঃ)-এর দর্শন লাভ করেছে কিন্তু তার উপর ঈমান আনেনি, এমন লোক সাহাবী হিসাবে গণ্য হবে না। যেমন আবু জাহল, আবু লাহাব প্রমুখ সে সময়ের কাফেরবৃন্দ ৷ দ্বিতীয়তঃ যারা ঈমান অবস্থায় রাসূল (সাঃ)-এর সাক্ষাত লাভ করেছেন কিন্তু অন্ধত্ব বা এ ধরনের কোন কারণে তাকে চোখে দেখতে পারেননি, তারাও সাহাবী হিসাবে গণ্য হবেন । যেমন অন্ধ সাহাবী আবদুল্লাহ্ ইবনে উম্মে মাখতুম (রাঃ) । তৃতীয়তঃ যারা ঈমানী সহকারে রাসূল (সাঃ)-এর সাক্ষাত লাভ করেছেন, কিন্তু পরে মুরতাদ হয়েছে, পুণরায় মুসলমান হয়ে ইসলামে মৃত্যু বরণ করেছেন, এ দ্বিতীয় বার ইসলাম গ্রহণের পর রাসূল (সাঃ)-এর সাক্ষাত লাভ না করলেও তারাও সাহাবীদের মধ্যে পরিগণিত হবেন। যেমন হযরত আশয়াস ইবনে কায়েস (রাঃ)। এ আলোচনায় সার সংক্ষেপ হিসাবে বলা চলে, যারা ঈমান সহকারে অল্প বা বেশী সময় রাসূল (সাঃ)-এর সাক্ষাত করেছেন। তারা রাসূল (সাঃ) থেকে কোন যুদ্ধে শরীক থাকেন বা নাই থাকেন, এমনকি যারা সামান্য সময়ের জন্য রাসূল (সাঃ) -এর সাক্ষাত লাভ করে ঈমানী অবস্থায় মৃত্যুবরণ করেছেন তারা সবাই সাহাবীদের অন্তর্ভুক্ত ৷ এটাই হল ইসলামী চিন্তাবিদদের সর্বসম্মত অভিমত । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।