সাহাবা চরিত 2১৩১ আমার ঘরে আগমন করে আমার পাশে শুয়ে অন্পক্ষণ পরেই বললেন, আমি ইবাদত করব । এ বলে তিনি নামাযে দাড়িয়ে কাদতে কাদতে চোখের পানিতে তার বুক ভেসে যায়। তারপর রুকু করলেন, সেখানেও এভাবেই কাদলেন, অতঃপর সিজদা করলেন, সেখানেও এভাবে কাদলেন। তারপর সিজদা থেকে উঠেও অনুরূপভাবে কাঁদলেন, এভাবে ভোর পর্যন্ত নামাষের মধ্যে কেঁদে কাটিয়ে দিলেন । এমন কি হযরত বেলাল (রাঃ) এসে ফযরের নামাযের জন্য ডাক দিলে আমি আরয করলাম, হে আল্লাহ্র রাসূল (সাঃ)! আপনার অগ্রপশ্চাতের যাবতীয় গুনাহ্ মাফ হওয়া সত্ত্বেও আপনি এত বেশি কাদছেন কেন? তিনি (সাঃ) উত্তর দিলেন, আমি কি তার কৃতজ্ঞ বান্দা হব না? রাসূল (সাঃ) যখন তাহাজ্জুদ নামায পড়তেন তখন তার কিয়াম করা অর্থাৎ সূরা তিলাওয়াতে দাড়িয়ে থাকা যে কত সুদীর্ঘ হত তা সাধারণ মানুষের ধারণায়ও আসা অসম্ভব ৷ রাসূল (সাঃ)-এর ইবাদত রাসূল (সাঃ) ইবাদত বন্দেগীতে তিনি ছিলেন মধ্যপন্থী। নফল রোযা রাখতেন আবার মাঝে ছেড়ে দিতেন, রাত জেগে নামায পড়তেন এবং নিদ্রাও যেতেন । সবকিছুতেই তিনি মধ্যম পন্থা অবলম্বন করতেন । কালাম মজীদে রাসূল (সাঃ)-এর উম্মতকে তাই মধ্যপস্থী বলা হয়েছে। রাসূল (সাঃ)-এর কিরআত এক হাদীসে রাসূল (সাঃ) বলেনঃ আল্লাহ্র কাঠে সে নামায অধিক প্রিয় যে নামাযে কিয়ামে দাড়িয়ে থাকা সুদীর্ঘ হয়। তিনি এত দীর্ঘক্ষণ নামাযে দাড়িয়ে থাকতেন যে, তার পা ফুলে যেত, ফেটে যেত । কখনও কখনও প্রায় সারা রাতই দাড়িয়ে কেটে যেত । হযরত হোযাইফা (রাঃ) থেকে বর্ণিত , তিনি বলেনঃ আমি এক রাতে রাসূল (সাঃ)-এর সাথে তাহাজ্জুদ পড়েছিলাম । তিনি সূরাহ বাকারাহ পড়তে শুরু করলেন । আমি মনে মনে বললাম, হয়তঃ তিনি একশ আয়াতে রুকু করবেন । তারপর তিনি এগিয়ে চললেন, আমি মনে মনে বললাম হয়তঃ তিনি এ সূরাহটি শেষ করে রুকু করবেন । কিন্তু এরপর তিনি সূরাহ নিসা শুরু করলেন এবং তা পড়ে ফেললেন । এরপর সূরাহ আল ইমরান শুরু করলেন এবং তাও শেষ করে ফেললেন । তিনি তারতীল সহকারে অর্থাৎ ধীরে সুস্থে থেমে থেমে কিরআত করছিলেন । যখন তিনি কোন তাসবীহের আয়াতে পৌছতেন তখন তাসবীহ করতেন এবং কোন প্রার্থনায় স্থানে পৌছলে আল্লাহ্র কাছে প্রার্থনা করতেন আর আশ্রয় প্রার্থনা আয়াতে পৌছলে আল্লাহ্র www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।