দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

ষষ্ঠ অধ্যায় নামাযে অনুরাগ ও বিনয় নামায হল মু’মিনের সর্বশ্রেষ্ঠ ইবাদত ৷ ক্নয়ামতের দিন ঈমানের পর সর্বপ্রথম নামায সম্পর্কে জিজ্ঞেস করা হবে রাসূল (সাঃ) ইরশাদ করেন, কুফর এবং ইসলামের মাঝখানে নামাযই হল একমাত্র অন্তরায় । সুতরাং যে ব্যক্তি নামায পড়ে না, সে কাফেরের সমতুল্য । নামায সম্পর্কে কোরআনে ঘোষিত হয়েছে- “যারা নামায পড়ে, যাকাত দেয় ও পরলোকে নিশ্চিত বিশ্বাসী তারাই তাদের প্রতিপালক কর্তৃক নির্দেশিত পথে রয়েছে এবং তারাই সফলকাম ৷ (৩১৪ 8-৫) | নামায সম্পর্কে হাদীসে আরও বলা হয়েছে- নামায ধর্মের খুঁটি, যে ব্যক্তি দৃঢ় রাখে এবং যে তা ত্যাগ করে সে ধর্মকে ধ্বংস করে। -(সগীর) মহান আল্লাহ্‌ বলেন, যে ব্যক্তি আমার কোন ওলীর সাথে শত্রুতা করে, আমার পক্ষ থেকে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হল । কোন বান্দা ফরয ব্যতীত অন্য কোন বস্তুর সাহায্যে আমার নৈকট্য লাভ করতে পারে না। তবে নফলের সাহায্যে বান্দা আমার এত অধিক নৈকট্য লাভ করে যে, আমি তাকে আমার মাহবুবরূপে গ্রহণ করি । তখন আমি তার কর্ণ হয়ে যাই, যদ্দ্বারা সে শ্রবণ করে, আমি তার চক্ষু হয়ে যাই যদ্দ্বারা সে দেখে, আমি তার হাতে হয়ে যাই যদ্্‌দ্বারা সে ধরে, আমি তার পা হয়ে, যাই যদ্দ্বারা সে চলে, সে আমার কাছে কিছু চাইলে, আমি তা দান করি, আর কোন কিছু থেকে আশ্রয় চাইলে, আমি তার হিফাযত করি । আল্লাহ তায়ালার চক্ষু, কর্ণ প্রভৃতি হয়ে যাওয়ার অর্থ এটা যে, তখন তার দেখা-শুনা, চলা-ফেরা সবকিছু একমাত্র আল্লাহ্র সন্তুষ্টিতে হয়ে যায় । তখন আল্লাহ্র সম্ভুষ্টির বাইরে আর কোন কাজই সে করতে পারে না । কত বড় সৌভাগ্যবান এ সব লোক, যারা ফরয আদায় করার পর অতি মাত্রায় নফল আদায় করেন। আমাদের সকলকে আল্লাহ্‌ তায়ালা স্বীয় মেহেরবানীতে আমাদের সকলকে এ মহা মূল্যবান সম্পদ দান করুন । আমীন! রাসূল (সাঃ)-এর সারারাত নামায ও কিরআত হযরত আয়েশা (রাঃ) কে এক ব্যক্তি বললেন, রাসূল (সাঃ)-এর এমন কোন আশ্চর্যজনক ঘটনা আমাকে বলুন যাআপনি স্বচক্ষে দেখেছেন। তিনি বললেন, রাসূল (সাঃ)-এর কোন ঘটনা আশ্চর্যজনক নয়। এক রাতে তিনি www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।