সাহাবা চরিত 0১২৯ ওজন করবে, তার হাতে নিশ্চয় কিছুটা লাগবে । স্ত্রীর ওজন করাটা পর্যন্ত সহ্য করলেন না, একমাত্র আখিরাতের ভয়ে । হযরত ওমর ইব্নে আবদুল আধীয (রহঃ) একবার ভার খিলাফতের আমলে এরূপ মেশ্ক ওজন করার সময় নিজের নাক বন্ধ করে নিয়ে বললেন, সুগন্ধি গৃহণই তো মেশ্্কের একমাত্র উদ্দেশ্য । আমাদের পূর্ববর্তীদের এটাই ছিল সতর্কতার নিদর্শন । চিন্তা-চেতনায় তীরা কত সতর্কতা অবলম্বন করতেন উল্লেখিত ঘটনাই উপলব্ধি করা যায় । গভর্নরকে বরখাস্ত কোন এক ব্যক্তিকে হযরত ওমর ইব্নে আবদুল আযীয (রহঃ) গভর্নর নিযুক্ত করলে এতে এক ব্যক্তি আপত্তি করে বলল, হাজ্জাজ ইব্নে ইউসুফও এ ব্যক্তিকে গভর্নর নিযুক্ত করেছিল । হযরত ওমর ইবনে আবদুল আযীয এ কথায় শুনে তাকে বরখাস্ত করে দিলেন। লোকটি বলল, আমি হাজ্জাজের শাসনামলে সামান্য কয়দিন গভর্নর ছিলাম ৷ তিনি উত্তর দিলেন, তুমি তার সাথে একদিন অথবা তার চেয়ে কম সময় থাকাও তোমার মন্দ হওয়ার জন্যই যথেষ্ট৷ সংশ্রবের একটা প্রভাব মানুষের মধ্যে নিশ্চয় পড়ে যায়৷ প্রবাদ আছে-সৎসঙ্গে জান্নাতবাস, অসৎসঙ্গে সর্বনাশ । কাজেই খারাপ লোকের সংশ্রব ত্যাগ করা উচিত ৷ মনস্তত্ববিদরা বলেন, খাবার লোকের উপকার ও গ্রহণ করতে নেই, কেননা এটাও এক সময় ক্ষতি ভয়ানক কারণ হয়ে দাড়ায় । পরিস্থিতি এবং পরিবেশশে শুধু মানুষ কেন? জীব-জানোয়ারের স্বভাবও মানুষের মধ্যে এসে যায়৷ রাসূল (সাঃ) ইরশাদ করেন, উট ও ঘোড়ার মালিকদের মধ্যে অহংকার আর বকরীর মালিকদের মধ্যে বিনয় দেখা যায়। রাসূল (সাঃ) আরও বলেন, নেক লোকের সাহচার্যের দৃষ্টান্ত এ লোকের মত যে মেশৃ্ক বিক্রেতার কাছে বসলে, যদি সে মেশৃক নাও কিনে তবুও তার সুগন্ধে মস্তিষ্ক শীতল হয় । পক্ষান্তরে রাসূল (সাঃ) অসৎলোকের সংশ্রবকে কামারের চুলার. সাথে তুলনা করেছেন। অর্থাৎ আগুনের সক্ষুলিঙ্গ গায়ে না আসলেও তার উত্তাপ ও ধোয়া থেকে নিশ্চয় নিস্তার পাবে না। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।