সাহাবা চরিত 0 ১২৮ দোয়া করার পদ্ধতি হযরত ইবনে আব্বাস (রাঃ) বর্ণনা করেছেন- দোয়া করার প্রকৃত নিয়ম হল তোমরা নিজেদের হস্তযুগলকে কাধ বরাবর অথবা তার নিকটতম পরিমাণ উত্তোলন করবে। আর ইস্তিগফার করলে একটি আংগুলী দ্বারা ইংগিত করবে। প্রকৃত দোয়া করার পদ্ধতি হল, তোমার হস্তযুপলকে একই সাথে সম্প্রসারিত করবে। অন্য এক বর্ণনায় দোয়ার এ পদ্ধতি আলোচিত হয়েছে যে, উভয় হস্তকে উত্তোলন করতে হবে এবং হসন্তের তালুকে নিজের মুখমন্ডলের দিকে রাখতে হবে। -(আহৰু দাউদ ও মিশকাত) ৷ দোয়ায় হস্ত উত্তোলন করে কাকতি মিনতি সহ দোয়া করলে দোয়া কবুল হবে বলে আশা করা যায়। যেমন সাহাবী হযরত সালমান (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ্র রাসূল (সাঃ) বলেছেন, আল্লাহ্ অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু । কোন বান্দা হস্ত উত্তোলন করে তার কাছে কিছু প্রার্থনা করলে তখন তিনি বান্দাকে খালি-হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। -(আবু দাউদ, তিরমিযী, বায়হাকী, মিশকাত) । রাসূল (সাঃ) আল্লাহ্র ছিল তার সাধারণ অভ্যাস । হাদীস শরীফে উল্লেখ আছে, “রাসূল (সাঃ)-এর এ অভ্যাস ছিল যে তিনি দোয়াকালীন করতালু নিজের মুখমন্ডলের দিকে করতেন । -(জামেউ সাগীর-সূযূতী) দষ্টব্য £ “দোয়া কবুলের প্রধান শর্ত হল হালাল রোজগার ৷” হযরত ওমর (রাঃ)-এর সতর্কতা বাহ্রাইন থেকে একবার হযরত ওমর (রাঃ)-এর কাছে কিছু মেশ্ক আসলে তিনি বললেন, কেহ এগুলো ওজন করে মুসলমানদের মধ্যে বন্টন করে দাও ৷ তীর স্ত্রী হযরত আতেকা (রাঃ) আরয কররেন, আমিই এগুলো মেপে দিব। কিছুক্ষণ পর তিনি আবার বললেন, কেহ এগুলো বন্টন করে দাও। স্ত্রী আবার বললেন, আমি এগুলো বন্টন করে দিতে পারি । তিনি চুপ থাকলেন। তৃতীয়বার আবার যখন এরূপ বলাবলি হল, তখন তিনি বললেন, আমার মন চায় না যে, তুমি এণ্ডলো নিজের হাতে পাল্লায় রাখবে এবং পরে এ হাত শরীরে মালিশ করে দিবে। এভাবে হয়ত কিছুটা মেশ্্ক আমার অংশে বেশি এসে যাবে। কিন্তু হযরত ওমর (রাঃ)-এর কি আশ্চর্যজনক সতর্কতা ৷ যে কেহ মেশৃক সাহাবা-৯' www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।