দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ১২৬ কবর সম্বন্ধে উপদেশ হযরত কোমায়েল (রাঃ) এক বর্ণনায় বলেন, আমি একবার হযরত আলী (রাঃ)-এর সাথে কোথাও যাচ্ছিলাম । তিনি হযরত আলী (রাঃ) ময়দানের মধ্যে একটি কবরস্থানে সম্বোধন করে বলতে লাগলেন, হে কবরবাসীরা, তোমাদের কি খবর? তোমরা কি অবস্থায় এখানে দিনাতিপাত করছ? অতঃপর তিনি আমার দিকে মুখ করে বললেন, হে কোমায়েল! যদি এ কবরবাসীরা কিছু বলতে পারত, তাহলে এ কথাই বলত যে, সর্বশ্রেষ্ঠ সম্পদ হল তাক্‌ওয়া ও পরহেযগারী । এ কথা বলেই তিনি কেঁদে বললেন, হে কোমায়েল! কবর হল আমলের সিন্দুক এবং মৃত্যুর সময় সব কিছু পরিষ্কার বুঝে আসে । অর্থাৎ মানুষ ভাল-মন্দ যা কিছুই করে তা কবরের মধ্যে সংরক্ষিত থাকে৷ হাদীসে বর্ণিত আছে, নেক আমল সুদর্শন নেক লোকের বেশে মৃত ব্যক্তির সাস্তবনার জন্য তার কাছে আগমন করে। আর ৰদ আমল বীভৎস বদলোকের বেশে মৃত ব্যক্তির কাছে আসে, যা তার জন্য অধিকতর কষ্টের কারণ হয়ে দাড়ায় । একটি হাদীসে বর্ণিত রয়েছে, প্রত্যেক মৃত ব্যক্তির সাথে কবর পর্যন্ত তিনটি বস্তু যায়। (১) তার ধন-সম্পদ (২) তার আত্মীয় স্বজন, (৩) তার আমল ৷ এরি মধ্যে ধন-সম্পদ ও আত্বীয় স্বজন দাফনের পর ফিরে আসে আর আমল তার সাথে থেকে যায় । রাসূল (সাঃ) একদিন এ বিষয়টি দৃষ্টান্ত স্বরূপ এভাবে বলেছিলেন যে, মনে কর এক ব্যক্তির তিনটি ভাই আছে, মৃত্যুকালে সে একজনকে ডেকে বলল, ভাই! তুমি জান আমার উপর কিরূপ বিপদ আপতিত হয়েছে? এ মুহূর্তে তুমি আমার কি সাহায্য করতে পার? সে বলল, আমি তোমার চিকিৎসা করব, তোমার খিদমত করব, তোমার মৃত্যু হলে তোমাকে গোসল দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করব। অতঃপর তোমার মহিমা প্রচার করতে থাকব । রাসূল (সাঃ) বলেন, এ ভাইটি হল তার পরিবার-পরিজন ও আত্মীয় স্বজন । অতঃপর সে দ্বিতীয় ভাইকে ডেকে জিজ্ঞেস করল, এ অবস্থায় তুমি আমার কি সাহায্য করতে পার? সে বলল, তোমার এবং আমার সম্পর্ক হল দুনিয়ার হায়াত পর্যন্ত । তোমার মৃত্যুর পর আমি অন্যত্র চলে যাব রাসূল (সাঃ) বলেন, এ ভাই হল মৃত ব্যক্তির ধন-সম্পদ । অতঃপর সে তার তৃতীয় ভাইকে ডেকে অনুরূপ প্রশ্ন করল । তখন সে বলল, দুনিয়াতেও আমি তোমার সাথে রয়েছি, কবরেও তোমার সাথেই থাকব www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।