সাহাবা চরিত 0] ১২৫ ফেললেন । আল্লাহৃতীরু লোকেরা সামান্যতম সন্দেহজনক বস্তুও গ্রহণ করতেন না, যেন তা দ্বারা শরীরের কোন অংশ প্রতিপালিত হয়ে না যায়। অথচ আজ আমরা অপবিত্র বস্তুও গ্রহণ করতে বিন্দুমাত্রও দ্বিধাবোধ করিনা! হযরত আবু বকর সিদ্দীক (রাঃ)-এর বাগিচা দান হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) মৃত্যুকালে উন্মুল মুমিনীন হযরত আয়েশা (রাঃ)-কে ডেকে বললেন, আমার ইচ্ছা ছিল না যে, বায়তুল মাল থেকে কিছু গ্রহণ করি। কিন্তু ওমর (রাঃ) আমার কষ্ট হবে মনে করে আমাকে তা গ্রহণ করতে বাধ্য করে বললেন যে, ব্যবসা জারী রাখলে খিলাফতের কাজে বিঘ্ন সৃষ্টি হতে পারে। তাই আমি তা কবুল করি। এখন শোন, আমার অসিয়ত এ যে, বায়তুল মাল থেকে গৃহীত ভাতার পরিবর্তে আমার অমুক বাগানটি দান করলাম । তার ইন্তিকালের পর হযরত আয়েশা (রাঃ) হযরত ওমর (রাঃ)-এর কাছে অসিয়ত মোতাবেক বাগানটি দান করে দেন। হযরত ওমর (রাঃ) বলেন, তোমার পিতার উপর আল্লাহ্ রহমত করুন । তিনি চাইলে, তার বিরুদ্ধে কারো মুখ খোলার কোন সুযোগ না থাকে। চিন্তার বিষয় যে, তার ভাতার পররিমাণই বা কি ছিলঃ আর তাও তিনি গ্রহণ করেছিলেন জনগণের তাগিদে, সুষ্ঠুভাবে খিলাফতের কাজ পরিচালনার স্বার্থে । তদুপরি বিবি যে সামান্য অর্থ মিষ্টি খাওয়ার জন্য রেখেছিলেন, তাও মিষ্টি না খেয়ে তা পুনরায় বায়তুল মালে জমা করে দিলেন। তারপরও মনে সন্দেহ । অবশেষে প্রতিদানস্বরূপ নিজের বাগানটাই দান করে গেলেন। এরূপ দৃষ্টান্ত কি আর কোথাও পাওয়া যাবে। একজন মুহাদ্দিসের পরহেযগারী একজন সুপ্রসিদ্ধ মুহাদ্দিস ছিলেন আলী ইব্্নে মা'বাদ (রহঃ) । তার জীবনের একটি ঘটনায় বলেন, আমি একটি ভাড়াটিয়া বাড়িতে অবস্থান করতাম ৷ কালি শুকানোর জন্য আমার সামান্য মাটির প্রয়োজন হলে ঘরের দেয়াল থেকে সামান্য মাটি নিয়ে কালি শুকিয়ে ফেলি কিন্তু পরক্ষণেই মনে হল, এটাতো ভাড়াটিয়া বাড়ি । এর দেয়ালের মাটি ব্যবহার করার আমার তো কোন অধিকার নেই ৷ কিন্তু সাথে সাথে এ কথাও মনে হল যে, এ সামান্য মাটি নিলে কি আর দোষ হবে? এটা নিতান্তই তুচ্ছ বস্তু । এ কথা ভেবে দেয়াল থেকে সামান্য মাটি নিয়ে শুকানোর কাজটা সেরে ফেলি । রাতে স্বপ্নে দেখলাম, এক ব্যক্তি সামানে দাড়িয়ে বলছেন, কাল কিয়ামতে তুমি বুঝতে পরবে এ তুচ্ছ মাটি কি বস্তু । সত্যিকারভাবে যারা পরহেযগার তারা এ তুচ্ছ বস্তু সম্বন্ধেও সতর্কতা অবলম্বন করেন । পরহেযগারী ও আল্লাহ্ ভীতিতে যিনি আল্লাহকে যত বেশি ভয় করেন, তিনিই তত বেশি পরহেযগার হয়ে থাকেন। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।