দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 9 ১২৪ হযরত আবু বকর (রাঃ)-এর পরহেযগারী মুসলিম জাহানে প্রথম খলিফা হযরত আবু বকর (রাঃ)-এর একজন গোলাম ছিল। সে আপন মুক্তির জন্য আয়ের একটি নির্ধারিত অংশ হযরত আবু বকর (রাঃ) কে প্রদান করত । একদিন এ ক্রীতদাস কিছু খাদ্য হযরত আবু বকর (রাঃ)-এর সম্মুখে আনয়ন করলে তিনি এক লোকমা খেলেন ক্রীতদাস বলল, আমীরুল মু’মেনীন! আমি এ খাদ্য কোথা থেকে এনেছি তা জিজ্ঞেস করলেন নাঃ তিনি বললেন, ক্ষুধার তীব্রতায় আমি সে কথা জিজ্ঞেস করতে ভুলেই গিয়েছি, এখন বল, এ খাদ্য তুমি কোথা থেকে এনেছ? সে বলল, অন্ধকার যুগে আমি কাফের থাকা অবস্থায় এক গোত্রের লোকদের কিছু তদবীর করেছিলাম ৷ তারা আমাকে কিছু দেয়ার ওয়াদা করেছিল । আজ তাদের সেখানে বিবাহের উৎসব ছিল, আমি সেখানে গেলে এ মজুরী বাবত এ খাদ্য দিয়েছে। এ কথা শুনে হযরত আবু বকর (রাঃ) বললেন, তুমি আমাকে ধ্বংস রে দিয়েছ । এ বলে তিনি গলার ভিতর হাত ঢুকিয়ে বমি করার চেষ্টা করতে থাকেন কিন্তু বমি হল না, তীব্ৰ ক্ষুধা অবস্থায় খাওয়া একটি মাত্র লোকমা সহজে কি বের হয়? তার কষ্ট দেখে এক ব্যক্তি বললেন, আল্লাহ্‌ আপনার উপর রহমত করুন! একটিমাত্র লোকমার জন্য এত কষ্ট? তিনি উত্তর দিলেন, এ লোকমা বের করতে আমার জীবনও যদি বিপন্ন হয় তবুও তা বের করব । কেননা, আমি রাসুলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুখে শুনেছি, যে শরীর হারাম খাদ্য দ্বারা পরিপুষ্ট হয়, তা জাহান্নামের আগুনের উপযোগী । আমার শরীরের কোন অংশ হারাম খাদ্য দ্বারা গঠিত না হোক, তা আমি চাইনা, শুধু এ জন্যেই প্রাণান্তরুর চেষ্টা করছি । একবার তার এক ক্রীতদাস অন্ধকার যুগে জ্যোতির্বিদ্যার মাধ্যমে গায়েবের কোন কথা বললে ঘটনাক্রমে তা বাস্তবে পরিণত হয়েছিল । তারা ক্রীতদাসকে বিনিময়ে খাদ্য দিয়েছিল। সে খাদ্য থেকে হযরত আবু বকর (রাঃ) কে কিছু দিলে তিনি তা খেয়েছিলেন, কিন্তু পরে সমস্ত খাদ্য বমি করে ফেলেছিলেন। ক্রীতদাসের মাল হারাম নয়। কিন্তু শুধু সন্দেহের কারণে তিনি তা গ্রহণ করেননি । -(বুখারী) হযরত ওমর (রাঃ)-এর দুধ পান একবার দুধ পান করে হযরত ওমর (রাঃ) এক অস্বাভাবিক স্বাদ অনুভব করেন। যিনি দুধ দিয়েছিলেন, তাকে জিজ্ঞেস করলেন, তুমি এ দুধ কোথায় পেলে? লোকটি বলল, আমি জঙ্গলে গিয়েছিলাম, সেখানে লোকেরা উটের দুধ দোহন করলেন । তারা আমাকেও এঁ দুধ থেকে কিছু অংশ দিয়েছিল। আমি সে দুধই আপনাকে দিয়েছি । শুনামাত্রই তিনি গলার ভিতর হাত ডুকিয়ে বমি করে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।