পঞ্চম অধ্যায় সাহাবী (রাঃ)-দের পরহেযগারী আমাদের সাহাবায়ে কিরামের প্রতিটি কাজ এবং প্রতিটি অভ্যাস অনুসরণ ও আমল করার উপযোগী ৷ কারণ, আল্লাহ্ তায়ালা তার প্রিয় রাসূল (সাঃ)-এর সাহচর্যের জন্য একমাত্র তাদের জামাতকেই নির্বাচিত করেছেন । সাহাবীদের সম্পর্কে রাসূল (সাঃ) ইরশাদ করেন, ‘আমি শ্রেষ্ঠতম মানুষের যুগে প্রেরিত হয়েছি’ অতএব, শ্রেষ্ঠতম যুগের শ্রেষ্ঠতম লোকদেরকেই রাসূলুল্লাহ (সাঃ)-এর সাহচর্যের জন্য বাছাই করা হয়েছিল । রাসূলুল্লাহ সাল্লান্রাহু আলাইহি ওয়া সাল্লামের পরহেযগারী একদিন রাসূল (সাঃ) একটি জানাযা থেকে ফিরার পথে একটি মেয়েলোকের দাওয়াত গ্রহণ করলেন। রাসূল (সাঃ) সাহাবীদের নিয়ে যখন আহার করতে বসলেন তখন তিনি একখন্ড গোশৃত চিবাচ্ছিলেন অথচ তা গিলতে পারছেন না । রাসূল (সাঃ) বললেন, আমার মনে হয় গোশ্তটির কোথাও কিছু গলদ রয়েছে । মেয়েলোকটি বলল, হে আল্লাহ্র রাসূল! আমি বকরী আনার জন্য বাজারে লোক পাঠিয়েছিলাম কিন্তু বকরী না পাওয়াতে আমার প্রতিবেশীর একটি বকুরী ক্রয় করেছি। কিন্তু দুর্ভাগ্যবশতঃ মালিক বাড়ি না থাকায় তার স্ত্রী বকরীটি পাঠিয়েছে। তখন রাসূল (সাঃ) বললেন, এর গোশ্ত কয়েদীদেরকে খাইয়ে দাও। সন্দেহজনক কোন জিনিস এরূপ হয়ে যাওয়া নিতান্তই স্বাভাবিক । তার নিষ্ঠাবান অনুসারীদের ব্যাপারেও এরূপ ঘটনা বিরল নয়। সন্দেহযুক্ত খেজুর একদিন রাসূল (সাঃ) সারাটি রাত বিন্দ্রি অবস্থায় ছটফট করছিলেন। বিবিদের মধ্য হতে একজন তাকে জিজ্ঞেস করলেন, আজ আপনার ঘুম হচ্ছে না কারণ কি? তিনি (সাঃ) বললেন, একটি খেজুর পড়েছিল, নষ্ট হয়ে যাবে ভেবে আমি তা উঠিয়ে খেয়ে ফেলেছি, কিন্তু পরক্ষণই মনে হল; তা যদি সদ্্কার মাল হয়ে থাকে? এ চিন্তায় আমার ঘুম আসছে না। সদ্কার মাল সন্দেহে রাসূলুল্লাহ (সাঃ) সারাটি রাত ছটফট করে কাটিয়ে দিলেন। পক্ষান্তরে আমাদের অবস্থা এ যে, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি যত ইসলাম বহির্ভূত কাজ সব কিছু করেও আমরা আনন্দচিত্তে খাওয়া দাওয়া করছি, রাতভর আরামে নিদি যাচ্ছি, আবার নবীজীর উম্মত বলেও দাবী করছি। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।