সাহাবা চরিত ১২২ প্রত্যেককে দৈনিক মাত্ৰ একটি করে খেজুর দিতে লাগলেন যুদ্ধের ময়দানে যেখানে শক্তি ও বলের প্রয়োজন সেখানে দৈনিক একটি মাত্র খেজুরের উপর এরূপ মনোবল না হত এরূপ করা সম্ভব হত না। পরবর্তীকালে হযরত যাবের (রাঃ) যখন এ ঘটনা তীর সহচরদের শুনাচ্ছিলেন তখন একজন তাকে জিজ্ঞেস করলেন, একটিমাত্র খেজুর দ্বারা কি করে দিন কাটাতেন এবং যুদ্ধ পরিচালনা করতেন? হযরত যাবের (রাঃ) বললেন, এর মর্ম তখনই উপলব্ধি হয়েছিল যখন একটি খেজুরও আর অবশিষ্ট ছিল না। তখন আমরা গাছের শুক্না পাতা পানিতে ভিজিয়ে খেতে লাগলাম । অবশেষে আল্লাহ্ তায়ালা সাহাবী (রাঃ)-দের এ মহাসংকট দূর করলেন এবং বিরাটকায় আম্বর নামক একটি মাছের মাধ্যমে ৷ মাছটা এতবড় ছিল যে, তিনশত সৈন্যের কাফেলা ক্রমাগত আঠার দিন খেয়েও তা শেষ করতে পারেনি। অবশেষে মাছটির কিছু অংশ মদীনায়ও আনা হয়েছিল । রাসূল (সাঃ)-বিস্তারিত ঘটনা শুনে বলেছিলেন, এ রিযিক আল্লাহ্র তরফ হতে তোমাদের জন্য বিশেষ দান স্বরূপ । দুঃখ-কষ্ট, অভাব-অনটন এ দুনিয়ার একটি স্বাভাবিক ব্যাপার, তবে আল্লাহ্র বিশেষ বান্দাদের কাছে এগুলো অধিকমাত্রায় এসে থাকে । হাদীস শরীফে বর্ণিত আছে, নবী-রাসূলগণ সবচেয়ে বেশি কষ্ট ভোগ করে থাকেন । তারপর যীরা সর্বোত্তম লোক তারাও দুঃখ-কষ্ট ও অভাব-অনটনে পতিত হয়ে থাকেন। এভাবেই দ্বীনদারীর পর্যায় হিসাবে মানুষের পরীক্ষা হয়ে থাকে। কিন্তু আল্লাহ্র খাস বান্দাদের কাছে যে দুঃখ-কষ্ট আসে, তারপর তাদের সুখও অনিবার্য । আমাদের চিন্তা করা উচিত আমাদের অগ্রগামীরা কিরূপ জীবন যাপন করেছেন । দ্বীনের জন্য তাঁরা কতখানি ত্যাগ স্বীকার করেছেন। যে ধর্মকে আজ আমরা হেলায় হারাতে বসেছি সে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য আজ আমাদের পূর্বপুরুষগণ কতই না কষ্ট ভোগ করেছেন। দিনের পর দিন উপবাস করেছেন, গাছের পাতা খেয়েছেন, পেটে পাথর বেঁধেছেন, বুকের তাজা রক্ত দিয়েছেন। আজ আমরা সে ধর্মকে রক্ষাও করতে পারছিনা । আমরা আজ তীদের মত ও পথ থেকে কত দূরে? www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।